Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে বোলিংয়ে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৫ ১৭:৪৩
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টস জিতে আগে বোলিং বেছে নিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস না জিতলেও আগে বোলিং করবে বাংলাদেশ। কারণ আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক পল স্ট্যার্লিং।

বাংলাদেশের আজ সিরিজ বাঁচানোর ম্যাচ। কারণ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বাংলাদেশকে হারিয়েছিল সফরকারীরা। সিরিজে টিকে থাকতে তাই আজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের।

এর আগে বাংলাদেশের বিপক্ষে কখনো টি-টোয়েন্টি সিরিজ জিতেনি বাংলাদেশ। এ নিয়ে আইরিশদের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি খেলতে নেমেছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাটিং করে ১৮১ রান তুলেছিল আয়ারল্যান্ড। পরে জবাব দিতে নেমে ৭৪ রানে অষ্টম উইকেট হারানো বাংলাদেশ শেষ পর্যন্ত থেমেছে ১৪২ রানে। যাতে ৩৯ রানে ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে সফরকারীরা।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর