Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত বিসিবির

স্পোর্টস করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৬ ১৫:১৪
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৬ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে হুট করে বাদ দেওয়া নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার প্রেক্ষিতে আজ দুপুরে বিসিবির ১৭জন পরিচালক জরুরী বোর্ড সভায় বসেন। এই সভাতেই এমন সিদ্ধান্ত হয়েছে।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রসঙ্গ নিয়ে গতকাল রাতেও অনলাইন বৈঠক করেছেন বোর্ড পরিচালকরা। জানা গেছে, সেই বৈঠকে কঠোর কোনো পদক্ষেপ না নেওয়ার পরামর্শই দিয়েছিলেন বেশিরভাগ পরিচালক। তবে আজ  দুপুরের স্ব-শরীর বৈঠকে বিশ্বকাপ খেলতে না যাওয়ার মতো বড় সিদ্ধান্ত এসেছে।

বিজ্ঞাপন

বিসিবির একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে বিষয়টি। বিসিবির একটি সূত্র সারাবাংলা ডটনেটকে জানিয়েছে, কিছুক্ষণর মধ্যেই এ বিষয়ে বিস্তারিত একটি বিবৃতি প্রকাশ করবে বোর্ড।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলংকা। সুচি অনুযায়ী বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ ও প্রস্তুতি ম্যাচ মিলিয়ে ভারতে চারটি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের।

উল্লেখ্য, ভারতীয় উগ্রপন্থীদের হুমকির মুখে গতকাল হুট করেই বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিতে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই।

তারপর থেকে বিষয়টি নিয়ে সমালোচনা চলছে সর্বমহলে। খেলাধুলায় রাজনীতি টেনে আনা ঠিক না এমন কথা বলা হচ্ছে খোদ ভারতেও।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর