Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বিসিবিতে বিভিন্ন অনিয়মের তদন্ত করতে চান আমিনুল

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৬ ১৭:১৭
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানিয়েছেন, ২০০৮ সালের পর থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দেওয়া নিয়োগগুলো তদন্তে শিগগিরই একটি কমিটি গঠন করা হবে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিসিবিতে যত অনিয়ম, দুর্নীতি করা হয়েছিল সেসবের তদন্ত করা হবে বলেছেন আমিনুল।

জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য মোশাররফ হোসেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, ‘২০০৮ সাল থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়োগের যে অভিযোগ রয়েছে, তা যাচাই করতে শিগগিরই একটি তদন্ত কমিটি গঠন করা হবে।’ তিনি অভিযোগ করেন, দলীয় বিবেচনায় অনেককে নিয়োগ দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

আমিনুল হক বলেন, ‘আপনারা জেনে অবাক হবেন, অতীতে বিসিবির আর্থিক ও মানবসম্পদ ব্যবহার করে একটি গোষ্ঠীকে জনগণের ভোটাধিকার থেকে বঞ্চিত করার কাজে সহায়তা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।’

এর আগে প্রশ্ন উত্থাপন করে মোশাররফ হোসেন জানতে চান, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে বিসিবির সম্পদের অপব্যবহারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে কি না। তিনি অভিযোগ করেন, আগের সরকার আমলে নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট ও অযোগ্য ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হয়েছিল।

জবাবে প্রতিমন্ত্রী বলেন, পূর্ববর্তী সময় ক্রীড়াঙ্গন, বিশেষ করে ক্রিকেটে ব্যাপকভাবে রাজনীতিকরণের শিকার হয়েছিল, যার ফলে স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়। বর্তমান সরকার প্রধানমন্ত্রীর নির্দেশনায় ক্রীড়া খাতকে রাজনীতিমুক্ত ও স্বচ্ছ করতে কাজ করছে।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর