Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

খেলোয়াড়দের রাজনীতিতে না আসা প্রসঙ্গে প্রধামন্ত্রীর সঙ্গে একমত ফারুক

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৬ ০২:৫৭
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামো ও ক্রীড়া ভাতা চালুর মধ্য দিয়ে দেশের ক্রীড়াঙ্গনে নতুন যুগের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সহ-সভাপতি ফারুক আহমেদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধন করা এই উদ্যোগকে তিনি খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় পদক্ষেপ হিসেবে দেখছেন। সেই সঙ্গে খেলাধুলা না ছাড়ার আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না হতে খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান যে আহ্বান জানিয়েছেন তাতে একমত ফারুকও।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেন, এই নতুন বেতন কাঠামো চালুর ফলে তরুণরা এখন আরও আত্মবিশ্বাস নিয়ে খেলাধুলাকে পেশা হিসেবে নিতে পারবে।

বিজ্ঞাপন

ফারুক বলেন, ‘আজকে শুরু করলে একটা ছেলে যে খেলবে, সে কিন্তু বেতনভুক্ত হতে পারে একদম প্রথম থেকে, কোনো কিছু অর্জন করার আগেই। আর এটি যে তার জন্য কতটা একাগ্রতা বাড়াবে; যার সত্যিকারের প্রতিভা আছে তাদের আর চিন্তা করতে হবে না-আমার পরিবার কীভাবে চলবে, আমি কীভাবে চলবো, কোথায় যাবো, কী হবে। এই জিনিসটাই কিন্তু তার সামনে একটি লক্ষ্য নির্ধারণ করে দেওয়া হয়েছে আজকে।’

নিজের খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা তুলে ধরে ফারুক বলেন, ‘আমি যখন ক্রিকেট খেলা শুরু করি, আমাদের সামনে কিন্তু খুব বেশি লক্ষ্য ছিল না। আমি বলছি ১৯৮২ সালের কথা। আমাদের তখন ইচ্ছা ছিল যে আমরা কোনো এক সময় হয়তো ওয়ানডে ম্যাচ খেলতে পারবো। ৮৬-তে ওয়ানডে ম্যাচ পেলাম। তারপরে যখন বাংলাদেশ টেস্ট মর্যাদা পেল, তখন কিন্তু এদের লক্ষ্য আলাদা ছিল-টেস্ট খেলোয়াড় হবে।’

এদিকে খেলোয়াড়দের রাজনীতিতে সম্পৃক্ত হওয়া প্রসঙ্গেও নিজের অবস্থান স্পষ্ট করেন ফারুক আহমেদ। তিনি বলেন, তারকাখ্যাতিকে কাজে লাগিয়ে সক্রিয় খেলোয়াড়দের রাজনীতিতে জড়ানো উচিত নয়। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন।

ফারুক বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী কী বলেছেন উনি ওনারটা বলেছেন, কিন্তু আমি মনে করি তারকাখ্যাতিকে কাজে লাগিয়ে আমার মনে হয় রাজনীতি করা উচিত নয়। এটা একদম আইন করে বন্ধ করে দেওয়া উচিত আমার মনে হয়। উনি যেটা বলেছেন সেটার সাথে আমি একমত। আপনি খেলা ছাড়ার পরে রাজনীতিতে দুনিয়ায় অনেক উদাহরণ আছে। আপনি খেলা ছাড়বেন, এক সময় রাজনীতি করবেন।’

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর