Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

আইসিসির সঙ্গে আলোচনা করে বিসিবি নির্বাচন ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী

স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৬ ২৩:৪১
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ পরিচালনা পর্যদের নির্বাচন ঘিরে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা পড়ার পর পরবর্তী পদক্ষেপ নিয়ে সতর্ক অবস্থানে সরকার। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

রোববার সাভারের বিকেএসপি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন কথা বলেন প্রতিমন্ত্রী। প্রতিবেদন পাওয়ার পর একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী আমিনুল হক।

প্রতিমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে সকাল বেলা তদন্ত কমিটি এসে প্রতিবেদন জমা দিয়ে গেছে এবং আমরা তাৎক্ষণিকভাবে এখানে আন্তঃমন্ত্রণালয় একটি মিটিং ডেকেছিলাম। সেই মিটিংয়ে আমরা আলাপ-আলোচনা করেছি এবং আইসিসিকে তদন্ত রিপোর্টটি অবগত করার পরেই পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব ইনশাল্লাহ।’

বিজ্ঞাপন

তদন্ত কমিটি ডেকেছিলেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। কিন্তু সাড়া দেননি সাবেক ক্রীড়া উপদেষ্টা। এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘দেখেন ইতিমধ্যে তদন্ত প্রতিবেদন আমাদের কাছে জমা হয়েছে। তিনি অংশগ্রহণ করেননি নিশ্চয়ই সেই তদন্ত প্রতিবেদনের ভেতরে রয়েছে এবং আমরা সেটি যাচাই-বাছাই করেছি যে তিনি উপস্থিত হননি সেটিও আমি দেখেছি। এটা আমরা আইসিসির সাথে কথা বলে তারপরে সিদ্ধান্ত আপনাদের জানাবো।’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিমন্ত্রীর বিরুদ্ধে নানান অভিযোগের কথা লিখেছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এ প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আমি তো কিছুই জানি না এটা সম্পর্কে। ফেসবুকে তো আসলে সত্য কথা দেখি, মিথ্যা তথ্যও দেখি। তিনি সত্য বলেছেন নাকি মিথ্যা বলেছেন- তা আমি আপনাদের ওপর ছেড়ে দিচ্ছি। আপনারা এটা যাচাই করে নেন যে তার ফেসবুকের স্ট্যাটাস সেখানে যে কথাগুলো বলেছেন সেটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর