Saturday 20 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবশেষে বিশ্বকাপের গ্যালারিতে মা, চোখ ভিজল গোলরক্ষক ভোজিনহার

মাল্টিমিডিয়া ডেক্স
১৮ জুন ২০২৬ ২১:০০ | আপডেট: ২০ জুন ২০২৬ ১৬:০০

ফুটবল মাঠে পেশাদারিত্বের আড়ালে যে কত আবেগ আর ত্যাগের গল্প লুকিয়ে থাকে, তার এক অনন্য নজির দেখলো ২০২৬ ফিফা বিশ্বকাপ। বিশ্বমঞ্চের অভিষেক ম্যাচেই পরাশক্তি স্পেনের বিপক্ষে টাইটানিক দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন কেপ ভার্দের ৪০ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা (Josimar ‘Vozinha’ Dias)। অবিশ্বাস্য সব সেভ করে দলকে ঐতিহাসিক ০-০ ড্র এনে দিয়ে ম্যাচসেরা হয়েছিলেন তিনি। তবে ম্যাচ শেষে আনন্দের ক্ষণেও ক্যামেরার সামনে ডুকরে কেঁদে উঠেছিলেন এই ফুটবলার। কারণ ছিল একটাই—অর্থনৈতিক ও ভিসা জটিলতায় গ্যালারিতে থাকতে পারেননি তার মা। তবে ভোজিনহার সেই কান্নাই এবার বদলে গেছে পরম এক আনন্দের অশ্রুতে; সব জটিলতা কাটিয়ে অবশেষে ছেলের খেলা দেখতে বিশ্বকাপের গ্যালারিতে হাজির হচ্ছেন তার মা!

বিজ্ঞাপন
সম্পর্কিত ভিডিও