Monday 19 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৯ ‘বিদ্রোহী’ ফুটবলার নিয়ে জর্ডান যাচ্ছেন বাটলার

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৫ ১৮:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জর্ডানে অনুষ্ঠেয় ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য আজ (রবিবার) ২৩ সদস্যের বাংলাদেশ নারী দল ঘোষণা করেছেন কোচ পিটার বাটলার। কোচ বিদ্রোহে জড়িত থাকা ১৮ ফুটবলারের ৯ জনের জায়গা হয়েছে এই দল। তবে বাইরেই রইলেন সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, সানজিদা আক্তার, কৃষ্ণা রাণী সরকার ও মাসুরা পারভীনের মতো সাফজয়ী সিনিয়র ফুটবলাররা। জাতীয় দলের স্কোয়াডে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন নতুন তিন মুখ ফেরদৌসি আক্তার, শান্তি মার্ডি ও উমেলা মারমা।

চলতি বছরের শুরুতে কোচ বাটলারের অপসারন চেয়ে বিদ্রোহ করে বসেন ১৮ নারী ফুটবলার। সেই ১৮ জনের মধ্য থেকে জায়গা হয়েছে রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, মনিকা চাকমা, মারিয়া মান্ডা, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র ও মোসাম্মত সাগরিকার।

বিজ্ঞাপন

আজ দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে অধিনায়ক আফঈদা ও কোচ পিটার বাটলার

মায়ানমারে আগামী ২৩ জুন শুরু হবে নারীদের এশিয়ান কাপের বাছাইপর্ব। ‘সি;’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী স্বাগতিক মায়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। সেই টুর্নামেন্টের প্রস্তুতি সারতেই জর্ডানে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ৩১ মে জর্ডানের বিপক্ষে ম্যাচের পর ৩ জুন প্রতিপক্ষ ইন্দোনেশিয়া।

ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ স্কোয়াড

গোলরক্ষক

রুপনা চাকমা, মেঘলা রানী, ফেরদৌসী আক্তার

ডিফেন্ডার

শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, জয়নব বিবি

মিডফিল্ডার

মনিকা চাকমা, মারিয়া মান্দা, মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু, হালিমা আক্তার, শান্তি মার্ডি

ফরোয়ার্ড

ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, মোসাম্মত সাগরিকা, শাহেদা আক্তার, সুরভী আকন্দ, মোসাম্মত সুলতানা, নবীরণ খাতুন ও উমেলা মারমা।

সারাবাংলা/জেটি