Sunday 11 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৫ ২২:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দল পেয়েছেন সাকিব আল হাসান। আসন্ন মৌসুমের জন্য অনুষ্ঠিত ড্রাফট থেকে সাকিবকে দলে ভিড়িয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স।

২০১৩ থেকে সিপিএল খেলে আসছেন বাংলাদেশি অলরাউন্ডার। টুর্নামেন্টে নিজের প্রথম আসরে মাত্র ৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন। সেটা সাকিবের তো বটেই সিপিএলেরও সেরা বোলিং ফিগার। আজ পর্যন্ত এই রেকর্ড ভাঙতে পারেননি কেউ।

সাকিবকে দলে ভেড়ানোর খবরে সেই রেকর্ডটা স্মরণ করিয়ে দিয়েছে বারমুডা ফ্যালকন্সও। এখন পর্যন্ত তিনটি ফ্র্যাঞ্চাইজির হয়ে পাঁচটি মৌসুম খেলেছেন সাকিব। মোট ৩৬ ম্যাচ খেলে ৩৭ উইকেট নেওয়ার সঙ্গে রান করেছেন ৪৪৮।

বিজ্ঞাপন

সিপিএলের এবারের আসর শুরু হবে ১৪ আগস্ট থেকে। ছয়টি দলের এই টুর্নামেন্টের ফাইনাল ২১ সেপ্টেম্বর। টুর্নামেন্টের মোট ম্যাচ ৩৪টি, প্রতিটি দল গ্রুপ পর্বে খেলবে ১০টি করে ম্যাচ।

সাকিবকে নিয়ে বারমুডা ফ্যালকান্স বেশ শক্ত স্কোয়াডই গড়েছে। সাকিব ছাড়াও আল্লাহ মোহাম্মদ গাজানফার, ইমাদ ওয়াসিম, রাকিম কর্নওয়ালের মতো স্পিনার আছে বারমুডা ফ্যালকান্সে।

বারমুডা ফ্যালকান্স স্কোয়াড: সাকিব আল হাসান, ইমাদ ওয়াসিম, ফ্যাবিয়ান অ্যালেন, নাভিন উল হক, ওবেদ ম্যাককয়, জাস্টিন গ্রিভস, বেভন জ্যাকবস, জেইডেন সিলস, আল্লাহ গাজানফার, রাহকিম কর্নওয়াল, ওডিন স্মিথ, জুয়েল অ্যান্ড্রু, শামার স্প্রিংগার, আমির জাঙ্গু, করিমা গোর, কেভিন উইকহাম, জশুয়া জেমস।

সারাবাংলা/এসএইচএস