Thursday 12 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যাথিউসকে ফেরালেন মুমিনুল, তিনশ পেরিয়ে শ্রীলংকা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৫ ১৭:৩২

গল টেস্টে বাংলাদেশের বিশাল সংগ্রহের জবাব ভালোভাবেই দিচ্ছে শ্রীলংকা। লংকান ওপেনার পাথুম নিশাঙ্কা দুর্দান্ত ব্যাটিং করছেন। দিনেশ চান্ডিমাল তাকে ভালো সঙ্গ দিয়েছেন। সব মিলিয়ে বাংলাদেশের ৪৯৫ রানের জবাবে তিনশ পেরিয়ে গেছে শ্রীলংকা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে শ্রীলংকার সংগ্রহ ৩ উইকেটে ৩২৬ রান। ১৮৭ রানে অপরাজি আছেন পাথুম নিশাঙ্কা। কামিন্ডু মান্ডিস তার সঙ্গে ১৪ রানে ব্যাট করছেন।

গল টেস্টের পিচ এখন পর্যন্ত পুরোপুরি ব্যাটিং সহায়ক। স্পিনাররা বলার মতো টার্ন পাচ্ছেন না। পেসাররাও সুইং, বাউন্স পাচ্ছে না প্রত্যাশিত। ব্যাটিং করার জন্য স্বপ্নের পিচ বলা চলে। প্রথম দুই দিন বাংলাদেশি ব্যাটারদের পর তৃতীয় দিনে সেটাই করছেন লংকান ব্যাটাররা।

বিজ্ঞাপন

গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের ৪৯৫ রানের জবাব দিতে নেমে শুরু থেকেই ইতিবাচক ব্যাটিং দেখিয়েছে শ্রীলংকা। অভিষিক্ত লাহিরু উদানাকে নিয়ে শুরুটা দারুণ করেছিলেন পাথুম নিশাঙ্কা। অভিষিক্ত উদানাকে অবশ্য খুব বেশিদূর এগুতে দেননি তাইজুল ইসলাম।

দলীয় ৪৭ রানের মাথায় লংকান তরুণ ওপেনারকে নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে ফেরান বাংলাদেশের অভিজ্ঞ স্পিনার তাইজুল। তবে এরপর দারুণ একটা জুটি গড়নে নিশাঙ্কা ও অভিজ্ঞ দিনেশ চান্ডিমাল। দ্বিতীয় উইকেটে ১৫৭ রান তোলেন দুজন। ১১৯ বলে ৪টি চারে ৫৪ রান করা চান্ডিমালকে ফিরিয়ে এই জুটি ভাঙেন নাঈম হাসান।

এরপর এই টেস্ট খেলে অবসরের ঘোষণা দেওয়া অ্যাঞ্জেলো ম্যাথুসকে নিয়ে এগুতে থাকেন নিশাঙ্কা। বাংলাদেশি বোলারদের বিপক্ষে সাবলীলভাবেই এগুচ্ছিলেন দুজন। এই দুজনের ৮৯ রানের জুটি ভাঙেন মুমিনুল হক সৌরভ। ৬৯ বল খেলে ৩টি চার ১টি ছক্কায় ৩৯ রান করে ফেরেন ম্যাথুস। পার্টটাইম বোলার মুমিনুল হক সৌরভ ফেরান ম্যাথুসকে।

আউট হওয়ার পর শ্রীলংকার সাবেক অধিনায়ক ম্যাথুসকে গার্ড অব অনার দেন বাংলাদেশি ক্রিকেটাররা। এখন পর্যন্ত পতন হওয়া তিন উইকেট একটি করে নিয়েছেন তাইজুল ইসলাম, নাঈম হাসান ও মুমিনুল হক।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

কুষ্টিয়ায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪১

বান্দরবানে শেষ হয়েছে ভোট, চলছে গণনা
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৭

সাতক্ষীরায় ভোট পড়েছে ৭২.৭৩ শতাংশ
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৬

আরো