Monday 28 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আবারও ব্যর্থ এনামুল, পঞ্চাশের আগেই ২ উইকেট নেই বাংলাদেশের

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৫ ১৬:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলম্বো টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় লিড দাঁড় করিয়েছে শ্রীলংকা। নিজেদের প্রথম ইনিংসে ৪৫৮ রান তুলে ২১১ রানের লিড পেয়েছেন লংকানরা। এতো বড় লিডের জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করতে নেমেও ব্যাটিংটা প্রত্যাশিত হচ্ছে না বাংলাদেশের। দলীয় পঞ্চাশের আগেই ২ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ।

চা বিরতির আগে বাংলাদেশের স্কোর ছিল ১ উইকেটে ৩১ রান। চা বিরতির পর সেই ৩১ রানেই দ্বিতীয় উইকেট হারিয়েছে বাংলাদেশ। ওপেনার এনামুল হক বিজয় আবারও ব্যর্থ হয়েছেন।

ঘরোয়া ক্রিকেটে বরাবরই ধারাবাহিকভাবে রান করা এনামুল বিজয় জাতীয় দলে পর্যাপ্ত সুযোগ কেন পান না তা নিয়ে সমালোচনা অনেক দিনের। কিন্তু ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করলেও এনামুল বিজয় যে আন্তর্জাতিক ক্রিকেটটা ঠিকমতো পড়তে পারেন না সেটা বুঝা গেল আরও একবার।

বিজ্ঞাপন

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে রান পাননি। শ্রীলংকার বিপক্ষে গল টেস্টের দুই ইনিংসে রান পাননি বিজয়। তবুও তাকে  কলম্বোতে খেলানোর সিদ্ধান্ত নিয়েছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু কলম্বো টেস্টের দুই ইনিংসেই হতাশ করলেন। আগের তিন ইনিংসে নিজের স্কোর দুই অঙ্কের কোটায় নিতে না পারলেও অবশ্য আজ করেছেন ১৯ রান!

এনামুল যেভাবে আউট হয়েছেন সেটা আরও হতাশার। অভিজ্ঞ একজন ওপেনার হয়েও যতক্ষণ ক্রিজে থেকেছেন সব সময়ই মনে হয়েছে এই বুঝি আউট হলেন!

এখন পর্যন্ত ৮ টেস্ট খেলা এনামুলের ব্যাটিং গড় ১০.৮০! বড় একটা সুযোগ পেয়েছিলেন শ্রীলংকার বিপক্ষে নিজেকে প্রমাণ করার। ব্যাটিং সহায়ক উইকেটও ছিল। কিন্তু তবুও টানা চার ইনিংসে যেভাবে দৃষ্টিকটুভাবে ব্যর্থ হলেন মনে হয় তার টেস্ট ক্যারিয়ার এখানেই শেষ!

অপর ওপেনার সাদমান ইসলাম অনিক আউট হয়েছেন ১২ রানে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪২ রানে ২ উইকেট।

বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ২৪৭ রানে গুটিয়ে গেছে। শ্রীলংকা তাদের প্রথম ইনিংসে তুলেছে ৪৫৮ রান।

সারাবাংলা/এসএইচএস