Monday 02 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুর টেস্ট: তিন দিনেই জয় দেখছে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৫ ১৭:০৪ | আপডেট: ২১ নভেম্বর ২০২৫ ২০:৪৮

মিরপুর টেস্টের শুরু থেকেই চলছে বাংলাদেশের দাপট। এতোটাই যে টেস্টের তৃতীয় দিনেই জয় দেখতে পাচ্ছে বাংলাদেশ। টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে পরিস্কার ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

আয়ারল্যান্ডের প্রথম ইনিংস ২৬৫ রানে গুটিয়ে দিয়ে দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১৫৬ রান তুলে আজ তৃতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশ তুলেছিল ৪৭৬ রান। অর্থাৎ দুই ইনিংস মিলিয়ে ইতোমধ্যেই ৩৬৭ রানের লিড পেয়েছেন স্বাগতিকরা। লিডটা এখনই নাগালের বাহিরে। কাল হয়ত আরও কিছুটা বাড়াতে চাইবে বাংলাদেশ। সে হিসেবে এই ম্যাচ বাঁচানো আয়ারল্যান্ডের জন্য সাঁতরে সাগর পারি দেওয়ার মতোই কঠিন।

বিজ্ঞাপন

সিরিজের প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। এখন পর্যন্ত চলতি দ্বিতীয় টেস্টটাও চলছে একতরফা। সব মিলিয়ে টেস্ট সিরিজ জয়ের অপেক্ষায় বাংলাদেশ।

শুক্রবার (২১ নভেম্বর) আজ ৫ উইকেটে ৯৮ রান নিয়ে টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু করে আয়ারল্যান্ড। দিনের শুরুতে ভালোই ব্যাটিং করেছে আয়ারল্যান্ড। আজ দারুণ দুটি জুটি গড়তে পেরেছে সফরকারীরা। দুটির একটি হয়েছে লোরকান টাকার ও স্টিফেন ডোহেনির মধ্যে, ৮১ রানের। পরে লোরকান টাকার আর জর্ডান নীলের মধ্যে ৭৪ রানের।

দিনের শুরুতে টাকার ও ডোহেনির জুটিটা ভেঙেছেন তাইজুল ইসলাম। এক ওভারেই দুই উইকেট তুলে নিয়ে আইরিশদের পাল্টা জবাব দেওয়ার সাহসে ধাক্কা দিয়েছেন তাইজুল। তারপরও অবশ্য সাহস করেছিলেন জর্ডান নীল। নয় নম্বরে নেমে লোরকান টাকারের সঙ্গে চমৎকার একটা জুটি গড়ে তুলেছিলেন নীল।

৮৩ বল খেলে ৯টি চারের সাহায্যে ৪৯ রান করে আউট হয়েছেন নীল। আয়ারল্যান্ডের প্রতিরোধের শেষ সেখানেই। এরপর আর ১৫ রান যোগ করতেই বাকি দুই উইকেট হারিয়েছেন আইরিশরা। ২৬৫ রানে থেমেছে আয়ারল্যান্ড। সর্বোচ্চ ৭৫ রান করে অপরাজিত লোরকান ডাকার।

বাংলাদেশের হয়ে ৭৬ রানে চারটি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। দুটি করে উইকেট নিয়েছেন স্পিনার হাসান মুরাদ ও পেসার খালেদ আহমেদ।

বাংলাদেশ ফলোঅন না করে পরে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে যায়। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দাপুটে ব্যাটিং করেছে স্বাগতিকরা। দুই ওপেনারই ফিফটি পেয়েছেন। সাদমান ইসলাম অনিক ও মাহমুদুল হাসান জয়ের ওপেনিং জুটিটি ছিল ১১৯ রানের। ৯১ রানে ৬টি চারে জয় ৬০ রান করে ফিরলে এই জুটি ভাঙে। অপর ওপেনার সাদমান ইসলাম অনিক ও মুমিনুল হক বাকি সময়ে আর উইকেট হারাতে দেননি।

দিন শেষে সাদমান ১১০ বলে ৫টি চারের সাহায্যে ৬৯ রানে অপরাজিত। তার সঙ্গে মুমিনুল অপরাজিত ১৯ রানে।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

ছায়া দেখলে শীত, না দেখলে বসন্ত!
২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৪

আরো

সম্পর্কিত খবর