Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে বিএনপির নির্বাচনি অফিসে অগ্নিসংযোগের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী: নোয়াখালী-৩ আসনের বেগমগঞ্জ উপজেলায় বিএনপির একটি নির্বাচনি অফিসে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাকিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নোয়াখালী জেলা বিএনপি’র সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ইমন চৌধুরী রনি বলেন, সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরের দিকে উপজেলার বাকিপুর গ্রামে বিএনপির নির্বাচনি কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা প্রথমে ককটেল বিস্ফোরণ করে। এরপর তারা বিএনপির নির্বাচনি অফিসে আগুন ধরিয়ে দেয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পাশের একটি সাইকেল দোকান ও একটি কৃষি উপকরণের দোকান পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। একটি দল নির্বাচনকে প্রতিহত করতে এই ঘটনা ঘটিয়েছে। ঘটনার খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। বিএনপি নেতাকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শামসুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডের সূত্রপাতের কিভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আগুনে একটি নির্বাচনি ক্যাম্প ও একটি সাইকেলের দোকান পুড়ে গেছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর