Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পাকিস্তানের

স্পোর্টস করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পাকিস্তান দলকে অনুমতি দিয়েছে দেশটির সরকার। তবে বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটা বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

আজ রোববার (পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডলে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তানের সরকার আইসিসি টি–টুয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমোদন দিচ্ছে।’ সেই সঙ্গে বিবৃতিতে যোগ করা হয়েছে, ‘তবে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না।’

উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে এই দাবি করে আসছিল পাকিস্তান। এর প্রেক্ষিতে পাকিস্তান বিশ্বকাপ বয়কটের মতো সিদ্ধান্তও নিতে পারে বলে শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত বিশ্বকাপ বয়কট নয়, ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিল পাকিস্তান।

বিজ্ঞাপন

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপটিতে খেলছে না বাংলাদেশ। নিরাপত্তাশঙ্কার কথা উল্লেখ করে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলংকায় নেওয়ার দাবি জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু আইসিসি তাতে কর্ণপাত করেনি। বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভূক্ত করা হয়েছে।

শুরু থেকেই এই বিষয়ে প্রতিবাদ করে আসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রতিবাদের অংশ হিসেবে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিল পিসিবি।

এমন একটা সিদ্ধান্ত আসতে পারে সেটা আগে থেকেই আন্দাজ করা যাচ্ছিল। গত ৩০ জানুয়ারি পিসিবি সভাপতি মহসিন নাকভি বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী মিয়াঁ মুহাম্মদ শাহবাজ শরীফের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। তাঁকে আইসিসি সম্পর্কিত বিষয়টি অবহিত করা হয়েছে, এবং তিনি নির্দেশ দিয়েছেন যেন আমরা সমস্ত বিকল্প খোলা রেখেই এটি সমাধান করি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়ানোর কথা আগামী ৭ ফেব্রুয়ারি। এবারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজিত হচ্ছে ভারত ও শ্রীলংকায়। ‘এ’ গ্রুপে নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের সঙ্গে রয়েছে ভারত ও পাকিস্তান।

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যকার ম্যাচটা শ্রীলংকার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পাকিস্তানের এমন সিদ্ধান্তের পর আইসিসির কেমন প্রতিক্রিয়া আসে সেটাই দেখার বিষয়।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি
১৮ অক্টোবর ২০২৬ ২২:৩৬

এনআইডি সার্ভার বন্ধ
১৮ অক্টোবর ২০২৬ ২১:২২

আরো

সম্পর্কিত খবর