Tuesday 03 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্য হান্ড্রেড নিলাম: চূড়ান্ত তালিকায় মোস্তাফিজ-রিশাদ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৬ ১১:২৮ | আপডেট: ৩ মার্চ ২০২৬ ১৪:৪৫

ইংল্যান্ডের জনপ্রিয় ১০০ বলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের নিলামে থাকতে নাম তুলেছিলেন বাংলাদেশের ২৩ জন ক্রিকেটার। কিন্তু নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা হয়েছে কেবল দুজনের। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগে বেশ নিয়মিত বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন আছেন দ্য হান্ড্রেড নিলামের চূড়ান্ত তালিকায়।

নিলামে মোস্তাফিজকে রাখা হয়েছে ‘টায়ার-১ স্পিন’ ক্যাটাগরিতে। অন্যদিকে মুস্তাফিজ রয়েছেন লং-লিস্টে। প্রাথমিক তালিকায় মুস্তাফিজ ১ লাখ পাউন্ডের সর্বোচ্চ রিজার্ভ প্রাইস নির্ধারণ করেছিলেন। রিশাদ ছিলেন ৭৫ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে। বাকি বাংলাদেশি ক্রিকেটাররা ৩১ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে নাম দিলেও তারা কেউ চূড়ান্ত তালিকায় জায়গা পাননি।

বিজ্ঞাপন

দ্য হান্ড্রেডে এবারই প্রথমবারের মতো প্লেয়ার্স ড্রাফটের পরিবর্তে নিলাম পদ্ধতি দেখা যাবে। আগামী ১২ মার্চ লন্ডনে অনুষ্ঠিত হবে এবারের নিলাম। প্রাথমিকভাবে নিলামের জন্য নাম নিবন্ধন করেছিলেন ৭১২ জন পুরুষ ক্রিকেটার। সেখান থেকে বাছাই করে ২৪৭ জনকে রাখা হয়েছে চূড়ান্ত তালিকায়।

উল্লেখ্য, দ্য হান্ড্রেডের আসন্ন আসর শুরু হবে ২১ জুলাই, টুর্নামেন্টের ফাইনাল ১৬ আগস্ট। নিলামে রিশাদ ও মুস্তাফিজ কোন ফ্র্যাঞ্চাইজিতে জায়গা পান, সেটিই এখন দেখার বিষয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর