Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এশিয়া কাপ আর্চারিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শুভেচ্ছা

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৬ ১৩:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টের (স্টেজ-১) কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ভিয়েতনামকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ আর্চারি দল। স্বর্ণজয়ীআর্চারি দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এক অভিনন্দন বার্তায় আর্চারদের এই অভাবনীয় সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমাদের আর্চারদের এই ধারাবাহিক সাফল্য দেশের ক্রীড়াঙ্গনের জন্য অত্যন্ত গর্বের। সেমিফাইনালে ভুটানকে এবং ফাইনালে শক্তিশালী ভিয়েতনামকে হারিয়ে তারা প্রমাণ করেছে যে, বিশ্ব আর্চারির মানচিত্রে বাংলাদেশ এখন এক অপরাজেয় শক্তির নাম। এই বিজয় আমাদের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রতিক বছরগুলোতে আর্চারিতে বাংলাদেশ যে নিয়মিত সাফল্য পাচ্ছে, এটি তারই একটি অংশ। এই ঐতিহাসিক অর্জনের জন্য আমি খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট সকলকে এই সাফল্যে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এশিয়া কাপের মতো বড় মঞ্চে চ্যাম্পিয়ন হওয়া আমাদের আর্চারদের মানসিক দৃঢ়তার বহিঃপ্রকাশ ঘটেছে। এই জয় আসন্ন অলিম্পিকসহ অন্যান্য আন্তর্জাতিক গেমসে আমাদের পদক জয়ের স্বপ্নকে আরও শক্তিশালী হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, আজ থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারির কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে শক্তিশালী ভিয়েতনাকে ২৩১-২২৫ পয়েন্টে হারিয়ে সোনার পদক জিতেছে লাল-সবুজের বাংলাদেশ।

হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদের সমন্বয়ে গড়া দলটি শুরু থেকেই ধারাবাহিক ভালো খেলেছে। মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর ভুটানকে ২৩২-২২৮ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। এরপর ফাইনালেও ভিয়েতনামকে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেয় তারা।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর