Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাছাই পর্বের শেষ ম্যাচ খেলতে সিঙ্গাপুরে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৬ ২০:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচটা খেলতে সিঙ্গাপুরে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ভিয়েতনামের হ্যানয় থেকে আজ সকালে সিঙ্গাপুরে পৌঁছান হামজা চৌধুরী-জামাল ভূঁইয়ারা। এই ম্যাচ দিয়েই শেষ হবে বাংলাদেশের এবারের এশিয়া কাপ বাছাই মিশন।

আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে ঢাকায় প্রথম লেগে একই প্রতিপক্ষের কাছে ২-১ গোলে হেরেছিল লাল-সবুজের দল। তবে এবার অ্যাওয়ে ম্যাচে জয় পেতে মরিয়া বাংলাদেশ। যদিও সিঙ্গাপুর ইতোমধ্যেই এশিয়া কাপের মূল পর্ব নিশ্চিত করে ফেলেছে।

ফলে এই ম্যাচটি অনেকটাই নিয়মরক্ষার হলেও বাংলাদেশের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ সুযোগ। শক্তিশালী প্রতিপক্ষকে হারাতে পারলে ফিফা র‌্যাংকিংয়ে ইতিবাচক প্রভাব পড়বে। জয় পেলে ৮ পয়েন্ট নিয়ে বাছাইপর্ব শেষ করতে পারবে বাংলাদেশ। একই দিনে অন্য ম্যাচে ভারত যদি হংকংকে হারায়, তাহলে বাংলাদেশ ও হংকংয়ের পয়েন্ট সমান হবে।

বিজ্ঞাপন

সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ দল সম্প্রতি ভিয়েতনামের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। ওই ম্যাচে প্রথমার্ধেই তিন গোল হজম করে বাংলাদেশ তবে দ্বিতীয়ার্ধে রক্ষণভাগে আগলে রাখতে পেরেছিল বাংলাদেশ। ম্যাচ শেষে রাতেই সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয় বাংলাদেশ দল।

সিঙ্গাপুরে পৌঁছে এখন তিন দিন অনুশীলনের সুযোগ পাচ্ছেন অধিনায়ক জামাল ভূঁইয়া ও তার সতীর্থরা। এই সময়টাকে কাজে লাগিয়ে শেষ ম্যাচে ভালো পারফরম্যান্সের লক্ষ্য নিয়েই প্রস্তুতি নিচ্ছে দল।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর