Wednesday 15 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিডিএসে দ্বিতীয়বারের মতো ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট’ অনুষ্ঠিত

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৬ ১৮:৫২

ট্রাফিক ড্রাইভিং স্কুল (টিডিএস) মাঠে আজ শেষ হলো ৪টি দলের অংশগ্রহণে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। টি-টেন ফরম্যাটে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের আয়োজন করেছে টিডিএস ট্রেনিং শাখা। পুলিশ সার্জেন্ট নবায়ন কোর্স , ভ্যাহিকেল ম্যানেজমেন্ট সার্টিফিকেট কোর্স, সায়েন্টিফিক ইনভেস্টিগেশন ফর রোড সার্টিফিকেট কোর্স ও টিডিএস এই ৪টি দলের মধ্যে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতা হয়।

বুধবার (১৫ এপ্রিল) অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের পর্দা নামে। ফাইনালে মুখোমুখি হয় পুলিশ সার্জেন্টদের ৩৫তম নবায়ন কোর্সের দল এবং ৩৬৪তম বেসিক ভ্যাহিকল ম্যানেজমেন্ট কোর্সে্র দল। জমজমাট এই ফাইনাল ম্যাচকে ঘিরে শুরু থেকেই ছিল অংশগ্রহণকারীদের ব্যাপক উৎসাহ ও দর্শকদের উপস্থিতি।

বিজ্ঞাপন

টুর্নামেন্টটি আয়োজন করেন ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের প্রধান অ্যাডিশনাল ডিআইজি (ট্রেনিং) মোহাম্মদ আব্দুল হালিম। তিনি জানান, আধুনিক পুলিশ গঠনে পুলিশ সদস্যদের মাঝে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান তুলে ধরার পাশাপাশি তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এই আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, খেলাধুলা পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও মানসিক উৎফুল্লতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে নতুন প্রজন্মের পুলিশ সদস্যরা দেশের উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ ও পুলিশ গঠনে জিয়াউর রহমানের অবদান সম্পর্কে জানতে পারবে।

আন্তর্জাতিক ফরম্যাটে আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। ফাইনাল ম্যাচ শুরুর অনেক আগেই মাঠে ভিড় জমায় পুলিশ সদস্যরা, যা আয়োজনের প্রতি তাদের আগ্রহেরই প্রতিফলন। ফাইনালে নবায়ন সার্টিফিকেট কোর্স দল ৬ ইউকেটের বিনিময়ে ১২৬ রান ও ভ্যাহিকেল সার্টিফিকেট কোর্স দল মাত্র ৫৬ রান করে অল আউট হয়ে যায়।

টুর্নামেন্ট শেষে বিজয়ী নবায়ন সার্টিফিকেট কোর্স দল ও রানারআপ দল ভ্যাহিকল ম্যানেজমেন্ট সার্টিফিকেট কোর্সের মাঝে ট্রফি প্রদান করা হয়। এ সময় ট্রেনিং শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলে দ্বিতীয়বারের মতো শহীদ জিয়ার নামে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হলো, যা অংশগ্রহণকারীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

সারাবাংলা/এসএইচএস