Wednesday 29 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশকে বড় টার্গেট দিল নিউজিল্যান্ড

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৬ ১৬:০২ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১৮:০৪

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দারুণ ব্যাটিং করেছে নিউজিল্যান্ড। চট্টগ্রামে আগে ব্যাটিং করে ১৮২ রানের বড় সংগ্রহ গড়েছেন সফরকারীরা।

আজ জিততে হলে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে। কারণ কিউইদের বিপক্ষে এতো বড় রান তাড়া করে জয়ের রেকর্ড নেই বাংলাদেশের।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাটিং করতে পাঠায় বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। আগে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ড উইকেট হারিয়েছে শুরুতেই। ইনিংসের দ্বিতীয় ওভারেই টিম রবিনসনকে রান আউট করেছে বাংলাদেশ।

তবে দ্বিতীয় উইকেট জুটিতে ৮৮ রান তুলে এই ধাক্কাটা বুঝতেই দেননি কেতেন ক্লার্ক ও ড্যান ক্লেভার। দুজনেই ফিফটির দেখা পেয়েছেন। ৩৭ বলে ৭টি চার ১টি ছয়ে ৫১ রান করা ক্লার্ককে ফিরিয়েছেন রিশাদ হোসেন। ২৮ বলে ৭ চার ১ ছয়ে ৫১ রান করা ক্লেভারকেও ফিরিয়েছেন রিশাদ। দুই সেট ব্যাটার ফেরার পর চাপে পরে যায় নিউজিল্যান্ড। রানের গতি কমে যায়।

বিজ্ঞাপন

খানিক বাদে ১ রান করা বেভন জ্যাকবসকে তানজিম হাসান সাকিব ও ৩ রান করা ড্যান ফক্সক্রফটকে ফেরান শেখ মাহেদি। প্রথম ১০ ওভারে ১০০ রান করা নিউজিল্যান্ড পরের ৫ ওভারে তুলতে পেরেছে মাত্র ৩০ রান। তবে শেষ দিকে এই গ্যাপ পুরন করে দিয়েছেন নিক কেলি। শরিফুল ইসলামের বলে আউট হওয়ার আগে ২৭ বলে ৩৯ রান করে কিউইদের রানকে শক্ত অবস্থানে নিয়েছেন।

২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রানে থেমেছে নিউজিল্যান্ড। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন রিশাদ হোসেন।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর