Monday 04 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুধু সাকিবকে নিয়ে নয় মাশরাফি-দুর্জয়কে নিয়েও কথা বলুন: তামিম

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৬ ১৯:০৮

শুধু সাকিবকে নিয়ে নয়, মাশরাফি বিন মুর্তজা এবং নাঈমুর রহমান দুর্জয়ও একই পরিস্থিতিতে আছেন। অতএব তাদেরকে নিয়েও কথা বলা উচিত- কথাগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালের। ২০২৪ সালের জুলাইয়ে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশের বাহিরে সাকিব। রাজনৈতিক পটপরিবর্তনের পর জটিলতায় রয়েছেন মাশরাফি ও দুর্জয়ও— কিন্তু তাদের নিয়ে সেভাবে আলোচনা হয় না। সেদিকেই দৃষ্টি আকর্ষণ করলেন তামিম।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মিরপুরে এক সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘আমরা গত দেড়-দুই বছর ধরে একজন পার্টিকুলার ক্রিকেটারকে নিয়েই কথা বলছি। কিন্তু মাশরাফি বিন মুর্তজা, নাইমুর রহমান দুর্জয় এবং সাকিব আল হাসান, এই তিনজন সাবেক অধিনায়ক একই ধরনের পরিস্থিতিতে আছেন। তাই শুধু একজনকে নিয়ে কথা বলা ঠিক নয়।’

বিজ্ঞাপন

সাংবাদিকদের অনুরোধ করে তামিম বলেন, প্রশ্ন করার সময় সাকিবের সঙ্গে যেন মাশরাফি-দুর্জয়ের নামও উল্লেখ করা হয়। মাশরাফি-সাকিব-দুর্জয়দের বোর্ডের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে বলেও উল্লেখ করেছেন তামিম। বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের তরফ থেকে ক্রিকেটিং যেকোন ধরনের সুযোগ-সুবিধা আমরা তাদেরকে স্বাগত জানাব। আইনের যে বিষয়গুলো আছে, আমাদের প্রতিমন্ত্রীও বলেছেন আমরা নমনীয় হবো।’

অন্তর্বর্তীকালিন সরকারের সময় সাকিব আল হাসানের বাংলাদেশ দলে ফেরার বিষয় নিয়ে আনান আলোচনা শোনা গিয়েছিল। কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। সাকিব নিজেই বলেছেন, সেই সময়ে মুখের কথার সঙ্গে বাস্তবে কাজের মিল ছিল না। তাকে ফেরানোর চেষ্টায় কাজ দেখা গেছে কমই। তবে বর্তমান পরিস্থিতিতে নতুন করে সম্ভাবনার ইঙ্গিত দেখা যাচ্ছে।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর