Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চেলসির কোচ হলেন জাবি আলোনসো

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৬ ০৩:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গত জানুয়ারীতে রিয়াল মাদ্রিদ থেকে বরখাস্ত হওয়ার পর থেকে বেকারই ছিলেন জাবি আলোনসো। অপরদিকে গত মাসে লিয়াম রোজানিয়রকে বরখাস্ত করার পর চেলসিও ছিল কোচশূন্য। ইউরোপিয়ান ফুটবলে কদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, এই দুই শূন্যতা একে অপরের জন্য পুরন হতে যাচ্ছে। শেষ পর্যন্ত সেটাই হলো। চেলসির নতুন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন জাবি আলোনসো।

এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছে চেলসি। আগামী ১ জুলাই থেকে আলোনসোর অধ্যায় শুরু হবে চেলসিতে। খেলোয়াড়ি জীবনে দুর্দান্ত সব সাফল্য পাওয়া আলোনসো কোচ হিসেবেও সফল। বায়ার লেভারকুজেনের কোচ হিসেবে জার্মানিতে ইতিহাস গড়েছেন। আন্ডারডগ হিসেবে রূপকথার গল্পের মতো লিগ ও কাপ শিরোপা জিতেছেন। অবশ্য পরে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়ে খুব একটা সুবিধা করতে পারেননি আলোনসো। তবে পরিকল্পনামতো কাজ করতে পারলে ও খেলোয়াড়রা তাকে সাপোর্ট দিলে আলোনসো যে দারুণ কিছু করতে পারেন সেই উদারহণ অনেক আছে।

বিজ্ঞাপন

আলোনসোকে দায়িত্ব দিয়ে চেলসি বিবৃতিতে লিখেছে, ‌‌‌’আধুনিক ফুটবলের সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্বদের একজন জাভি আলোনসো যোগ দিচ্ছেন চেলসিতে। এর আগে তিনি কোচ হিসেবে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন রিয়াল মাদ্রিদ ও লেভারকুসেনে। তাঁর অধীনেই লেভারকুসেন ক্লাব ইতিহাসের প্রথম জার্মান লিগ শিরোপা জিতেছিল।’

চেলসিতে যোগ দেওয়া প্রসঙ্গে আলোনসো বলেন, ‘চেলসি বিশ্ব–ফুটবলের অন্যতম বড় ক্লাব। দারুণ এই ক্লাবটির কোচ হতে পারা আমার জন্য ভীষণ গর্বের ব্যাপার। ক্লাবের মালিকপক্ষ ও ফুটবল পরিচালকদের সঙ্গে আলোচনায় আমি বুঝতে পেরেছি, আমাদের লক্ষ্য এক। আমরা এমন একটি দল গড়তে চাই, যারা নিয়মিত সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং শিরোপার জন্য লড়বে।’

আলোনসো আরও যোগ করেন, ‘এই দলে দারুণ সব প্রতিভাবান খেলোয়াড় আছে, এই ক্লাবের সম্ভাবনাও দারুণ। দলটাকে নেতৃত্ব দেওয়া আমার জন্য অনেক বড় সম্মানের। এখন আমাদের পুরো মনোযোগ থাকবে কঠোর পরিশ্রম, সঠিক দলীয় সংস্কৃতি গড়ে তোলা এবং শিরোপা জেতার দিকে।’

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি
১৮ অক্টোবর ২০২৬ ২২:৩৬

এনআইডি সার্ভার বন্ধ
১৮ অক্টোবর ২০২৬ ২১:২২

আরো