Sunday 07 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যয় হবে ৭২ কোটি টাকা / ফিফা বিশ্বকাপ খেলা সরাসরি সম্প্রচারে মিডিয়া স্বত্ব কিনছে বিটিভি

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৬ ১৮:১৭ | আপডেট: ৭ জুন ২০২৬ ১৮:১৯

বাংলাদেশ টেলিভিশন ভবন – ছবি : সংগৃহীত

ঢাকা: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর খেলা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এ লক্ষ্যে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) থেকে  সকল মিডিয়া স্বত্ব কিনছে সরকার।

রোববার (৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিত ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র এক সভায় এ-সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয় জানায়, ক্রয় কমিটির অনুমোদনের আগে প্রস্তাবটি ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’-তে নীতিগত অনুমোদন দেওয়া হয়। উভয় বৈঠকেই সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) থেকে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে এ মিডিয়া স্বত্ব কেনা হবে। এতে ব্যয় হবে ৭২ কোটি ৭০ লাখ ৫৭ হাজার টাকা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর