Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লিস্ট-এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন সোহান

স্পোর্টস করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৬ ১৫:২১

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) চলতি সপ্তাহের শুরুর দিকে মোহামেডানের বিপক্ষে মাত্র ১৫ বলে অর্ধশত করে লিস্ট-এ ক্রিকেটের দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েছিলেন তরুণ হাবিুবর রহমান সোহান। এবার দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়লেন তরুণ হার্ডহিটার ব্যাটার।

আজ প্রিমিয়ার লিগে নিজের নবম ম্যাচে সিটি ক্লাবের বিপক্ষে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে মাত্র ৪৫ বলে সেঞ্চুরি করেছেন সোহান। এতে করে নিজের গড়া রেকর্ডই ভেঙেছেন তরুণ ব্যাটার।

২০২৩ সালে লিস্ট-এ ক্রিকেটে মাত্র ৪৯ বলে সেঞ্চুরি করেছিলেন। তার আগে মোসাদ্দেক হোসেন সৈকতও লিস্ট-এ ক্রিকেটে ৪৯ বলে সেঞ্চুরি করেছিলেন। সেসব পেছনে ফেলে আজ নতুন রেকর্ড গড়লেন হাবিবুর রহমান সোহান।

বিজ্ঞাপন

আজ সিটি ক্লাবের বিপক্ষে সব মিলিয়ে ৫৮ বলে ১৩০ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন সোহান। এতে চার মেরেছেন ৮টি, আর ছক্কা ১৩টি। লিস্ট-এ ক্রিকেটে কোনো বাংলাদেশি ক্রিকেটারের এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড এটা।

সোহানের এমন পারফরম্যান্সের পরও অবশ্য তার দল রূপগঞ্জ প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে আগেই। কারণ প্রথম নয় ম্যাচে রূপগঞ্জের সংগ্রহ মাত্র ১০ পয়েন্ট।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি
১৮ অক্টোবর ২০২৬ ২২:৩৬

এনআইডি সার্ভার বন্ধ
১৮ অক্টোবর ২০২৬ ২১:২২

আরো