Tuesday 09 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেড়শর আগেই ৭ উইকেট নেই অস্ট্রেলিয়ার, জয় দেখছে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৬ ১৮:২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে তিন ফিফটিতে চ্যালেঞ্জিং স্কোর গড়ার পর বোলিংয়ে অজিদের রীতিমতো কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের পেস, স্পিন আক্রমণর বিপক্ষে দাঁড়াতেই পারছে না সফরকারীরা। দেড়শর আগেই ৭ উইকেট হারিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া।

মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিমের ফিফটিতে আগে ব্যাটিং করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৮৪ রান তুলেছে বাংলাদেশ। পরে বল হাতে আরও দুর্দান্ত বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩১ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৯ রান। অর্থাৎ জিততে আরও ১৪৭ রান করতে হবে অজিদের। অপর দিকে বাংলাদেশকে নিতে হবে আর কেবল তিন উইকেট।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলিং করতে নেমে প্রথম বলেই উইকেট পেয়েছে বাংলাদেশ।

তাসকিন আহমেদের করা ইনিংসের প্রথম ডেলিভারিতে সরাসরি বোল্ড হয়েছেন ম্যাথু শর্ট। পরের ওভারের দ্বিতীয় বলে মার্নাস লাবুশানকে ফেরান মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজের ভেতরে ঢোকা এক ডেলিভারি প্যাডে আঘাত করে লাবুশনের। পরে আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে উইকেট পেয়েছে বাংলাদেশ।

খানিক বাদে অরেকটা উইকেটও পেতে পারত স্বাগতিকরা। মোস্তাফিজের বলে স্লিপে ক্যাচ উঠে। কিন্তু সহজ ক্যাচ নিতে পারেননি তানজিদ হাসান তামিম। তবে সেই আক্ষেপ বেশিক্ষণ স্থায়ী হয়নি। দুর্দান্ত ফর্মে থাকা নাহিদ রানা বোলিংয়ে আসতেই আরও চাপে পরে অস্ট্রেলিয়া।

দলীয় ৫১ রানের মাথায় অজি অধিনায়ক জশ ইংলিসকে ফেরান নাহিদ রানা। খানিক বাদে ওপেনিংয়ে নেমে অনেকক্ষণ ক্রিজে থাকা কুপার কনোলিকে সরাসরি বোল্ড করেছেন মোসাদ্দেক হোসেন। পাঁচে নেমে ইনিংসের হাল ধরতে চেয়েছিলেন অ্যালেক্স ক্যারি। কিন্তু অজি কিপারকে খুব বড় ইনিংস খেলতে দেননি নাহিদ। ব্যক্তিগত ৪৭ রানের মাথায় নাহিদ রানার বলে ক্যাচ তুলে দেন ক্যারি।

এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর