Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাগবির উন্নয়নে মহিলা ক্রীড়া সংস্থা ও রাগবি ফেডারেশনের সমঝোতা স্বাক্ষর

স্পোর্টস করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৬ ০০:১২

প্রচলিত-অপ্রচলিত সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা। সেই লক্ষ্যে বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সঙ্গে একটি সমঝোতা স্বারক স্বাক্ষরিত করেছে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা। এর আওতায় অনূর্ধ্ব-১৮ বছর বয়সী মেয়েদের রাগবি প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করবে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা।

সোমবার নিজ নিজ সংগঠনের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন এর সহ-সভাপতি মৌসুম আলী।

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ধানমন্ডিস্থ শহীদ রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপিস্থত ছিলেন উভয় ফেডারেশনের এ্যাডহক কমিটির সদস্যবৃন্দ।

বিজ্ঞাপন

এই সমঝোতার স্মারকের স্থায়ীত্বকাল হবে ৩ (তিন) বছর। তৃণমূল ও রাজধানী থেকে আগ্রহী মেয়েদের রাগবি ফেডারেশন ইউনিয়ন এর সহায়তায় বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণের ব্যবস্থা করবে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা। রাগবি ফেডারেশন কোচ, খেলার উপকরণ ও সরঞ্জাম সরবরাহ করবে। অংশগ্রহণকারী রাগবি খেলোয়াড়দের মধ্য থেকে জাতীয় পর্যায়ে এবং ফেডারেশনের পক্ষে খেলার জন্য প্রতিভাবান খেলোয়াড়দের বেছে নেয়া হবে।

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, সারা পৃথিবীতে রাগবি একটি অত্যন্ত জনপ্রিয় খেলা। বাংলাদেশেও এই খেলার জনপ্রিয়তা বেড়ে চলেছে।

তিনি বলেন, বিশ্বব্যাপী মহিলাদের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। বাংলাদেশের বিভিন্ন ফেডারেশনের সাথে সমন্বয় ও সহযোগিতার ভিত্তিতে মেয়েদের জন্য বিভিন্ন জনপ্রিয় ও অপ্রচলিত খেলার শেখার সুযোগ তৈরী করতে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থ বদ্ধপরিকর।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর