চার ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বিশাল টার্গেট দাঁড় করিয়েছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩০৫ রান তুলেছে আফগানরা।
চার ম্যাচের ওয়ানডে সিরিজটা হচ্ছে ওমানে। সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে বড় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের যুবারা। আফগান তরুণদের মধ্যে এক থেকে সাত নম্বর পর্যন্ত সব ব্যাটারই রান পেয়েছেন। ফিফটি পেয়েছেন দুজন।
ওপেনার ফারিদুল্লাহ ইহসাস করেছেন ৪৭ বলে ৫১ রান। চার নম্বরে নেমে নোমান সালারজাই করেছেন ৯০ বলে ৭৯ রান। এছাড়া আবিদুল্লাহ নাদারজান ২৩, সোবহান জাখাইল ২৭, হামজা খান করেন ২৯ রান। শেষদিকে তাহির সারওয়ারি ৩১ বলে ৪৩ আর আমির হামজা ১১ বলে ২১ রান করে আফগানদের স্কোর তিনশর ওপারে নিয়েছেন।
বাংলাদেশের হয়ে রুবাই ইসলাম রিজন ৭২ রান খরচায় ৪টি আর জারিফ সিয়াম ৩৪ রানেনেন ২টি উইকেট।