Sunday 25 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আশরাফুলকে সরিয়ে ব্যাটিং কোচের আলোচনায় হাশিম আমলা

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৬ ১০:১৯ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৬ ১২:০৯

বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আশরাফুলের স্থলাভিষিক্ত হিসেবে হাই প্রোফাইল কোনো বিদেশি কোচ নিয়োগের চিন্তা বিসিবির। এই আলোচনায় উঠে এসেছে দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটার হাশিম আমলার নাম। পাকিস্তানের সাবেক তারকা ব্যাটার মোহাম্মদ ইউসুফের নামও শোনা যাচ্ছে। আলোচনায় আছেন এক ইংলিশ কোচও।

শনিবার এক বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে আশরাফুলকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানায় বিসিবি। ২০২৫ সালের নভেম্বরে দায়িত্ব পাওয়া সাবেক এই অধিনায়কের সঙ্গে বোর্ডের চুক্তির মেয়াদ আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত। তবে জাতীয় দলের কোচিং প্যানেল থেকে সরালেও তাঁকে বোর্ডের অন্য দায়িত্বে রাখার সিদ্ধান্ত হয়েছে। নতুন দায়িত্ব কী হবে, তা অবশ্য এখনো জানানো হয়নি।

বিজ্ঞাপন

আশরাফুলের জায়গায় আপাতত দায়িত্ব সামলাবেন বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজে তিনিই জাতীয় দলের ব্যাটিং বিভাগ দেখভাল করবেন। তবে দীর্ঘমেয়াদী চিন্তার বড় কোনো নামকে ব্যাটিং কোচ হিসেবে যুক্ত করার চিন্তা বিসিবির।

হাশিম আমলাকে দীর্ঘমেয়াদে না পাওয়া গেলে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের সময়টুকুতে হলেও তাকে পরামর্শক হিসেবে পেতে চায় বিসিবি। তবে বিষয়টি এখনো আলোচনাধীন।

২০১৯ সালে ক্রিকেটকে বিদায় বলার পর কোচিংকে ক্যারিয়ার হিসেবে নিয়েছেন হাশিম আমলা। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল কেপটাউন ব্লিটজের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেছেন। ২০২০ সালে পাকিস্তান সুপার লিগের দল পেশয়ার জালমির ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেছেন। ২০২২ সালে এমআই কেপটাউনের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন। ২০২৩ সালে জোহানেসবার্গভিত্তিক দক্ষিণ আফ্রিকার ঘরোয়া দল লায়েন্সের ব্যাটিং কোচের দায়িত্ব সামলেছেন।

আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে দুটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে, টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। দীর্ঘমেয়াদে না হলেও লম্বা এই সিরিজে হাশিম আমলাকে ব্যাটিং কোচ হিসেবে পেতে চায় বাংলাদেশ।

বিজ্ঞাপন

কোজাগরী লক্ষ্মীপূজা আজ
২৫ অক্টোবর ২০২৬ ১১:৫২

আরো

সম্পর্কিত খবর