Thursday 29 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তাইজুল-মিরাজের ঘূর্ণিতে স্বস্তি নিয়ে দিন শেষ করল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৬ ১৮:০২ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৬ ১৯:২৮

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে দ্বিতীয় দিনের শুরুতে ৫৯ রানেই শেষ ৭ উইকেট হারিয়ে ২৭২ রানেই গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। পরে ক্যারিবিয়ানরা ব্যাট করছিল দাপুটে। সব মিলিয়ে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজই ছিল সুবিধাজনক অবস্থানে। তবে আজ দিনের খেলা শেষ হওয়ার আগে দুই অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজের ঘুর্ণি জাদু আবারও ম্যাচে ফিরিয়েছে বাংলাদেশকে।

গতকালের মতো আজও আলোকস্বল্পতার কারণে দিনের খেলা শেষ হয়েছে আগেভাগে। খেলা শেষ হওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজের চার উইকেট তুলে নিয়েছে বাংলাদেশের বোলিং ইউনিট। দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে ১৩৪ রান।

বিজ্ঞাপন

বাংলাদেশ আর ১৩৮ রানে এগিয়ে। অপর দিকে ওয়েস্ট ইন্ডিজের হাতে ৬ উইকেট। তেজনারায়ণ চন্দনপল ১৪৫ বলে ৪৩ রানে অপরাজিত। তার সঙ্গে ১৪ রানে অপরাজিত জাস্টিন গ্রাভিস।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইনিংসের শুরুতে জন ক্যাম্পাবল ভুগিয়েছেন বাংলাদেশকে। ওয়েস্ট ইন্ডিজের অপর ওপেনার ব্রান্ডন কিংকে দ্রুতই ফিরিয়েছেন পেসার হাসান মাহমুদ। ক্যাম্পাবলকেও ফেরানোর সুযোগ এসেছিল। কিন্তু হাসানের বলে ব্যক্তিগত ৫ রানের মাথায় তার সহজ ক্যাচ ছাড়েন নাঈম হাসান। ২২ রানের মাথায় শরিফুল ইসলামও ক্যাম্পাবলের ক্যাচ ছেড়েছেন। দুবার জীবন পেয়ে বাংলাদেশি বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছেন কিছুটা সময়।

শেষ পর্যন্ত মেহেদি হাসান মিরাজের বলে ফিরেছেন ৭৮ বলে ৬টি চার ২টি ছয়ে ৫৪ রান করে। তিনে নেমে তেজনারায়ন চন্দনপল একপ্রান্ত ধরে রেখেছিলেন। রানের চিন্তা বাদ দিয়ে বাবা শিবনারায়ন চন্দনপলের মতো ক্রিজে পরেছিলেন। তবে অপরপ্রান্ত থেকে উইকেট বের করেছে বাংলাদেশ।

ইনিংসের ৩৬তম ওভারে দুই বলের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান তাইজুল ইসলাম। কাভিম হজকে মুমিনুল হকের ক্যাচ বানানোর পর আমি জাঙ্গুকে ক্যাচ বানান তাওহিদ হৃদয়ের। ক্যারিবিয়ান ব্যাটারদের বেশ ভালোই পরীক্ষা নিচ্ছিলেন বাংলাদেশি স্পিনাররা। এর মধ্যেই আলোকস্বল্পতার কারণে আগেভাগে খেলা শেষ হয়ে যায়।

এর আগে সাদমান ইসলাম অনিকের সেঞ্চুরিতে বাংলাদেশের প্রথম ইনিংস থামে ২৭২ রাানে। ১০৫ রান করে সাদমান। তাওহিদ হৃদয় ৪২ ও লিটন দাস ৩৪ রান করেছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর