Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদশে, একাদশে মিরাজ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৪ ১৯:৩৪ | আপডেট: ৬ অক্টোবর ২০২৪ ২১:৪২

ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব।

মেহেদি হাসান মিরাজকে রেখে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। সাকিব আল হাসান অবসর ঘোষণা দেওয়ার পর প্রায় ১৮ মাস পর টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন মিরাজ। দীর্ঘদিন পর স্কোয়াডে ফেরা মিরাজ একাদশেও ঢুকে পরলেন। মিরাজের সঙ্গে তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমনকে একাদশে রেখেছে বাংলাদেশ।

তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম এই তিন পেসারের সঙ্গে বোলিং আক্রমনে আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। ব্যাটিংয়ে মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, নাজমুল হোসেন শান্তদের সঙ্গে থাকছেন পারভেন হোসেন ইমন, জাকের আলী।

বিজ্ঞাপন

অন্যদিকে, বিরাট কোহলি, রোহিত শর্মা পরবর্তী যুগে ভারতের ব্যাটিং ইউনিটে তরুণ অভিষেক শর্মাদের ডাকা হয়েছে। অভিজ্ঞ সাঞ্জু স্যামসন আছেন একাদশে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

ভারত একাদশ: অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিয়ান পরাগ, নিতিশ কুমার রেড্ডি, হার্দিক পান্ডিয়া, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুন চক্রবর্তী, মায়াঙ্ক যাদব ও আর্শদ্বীপ সিং।

সারাবাংলা/এএইচএইচ
বিজ্ঞাপন

বগুড়ায় ইফতারে টক দই বিক্রির শীর্ষে
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৯

আরো