Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বাংলাদেশে আসতে সম্মতি দিয়েছেন ফিফা সভাপতি

স্পোর্টস করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৪ ১৮:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী জানুয়ারীতে বাংলাদেশে আসার ব্যাপারে সম্মতি দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশে আসতে সম্মত হয়েছেন তিনি।

ড. মুহাম্মদ ইউনূস আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন। সেখানে ফিফা সভাপতি ইনফান্তিনোর সঙ্গেও দেখা করেছেন ড. মুহাম্মদ ইউনূস। সাক্ষাতের এক পর্যায়ে জানুয়ারীতে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ যুব উৎসবে যোগদানের জন্য ফিফা সভাপতিকে আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। ফিফা সভাপতি এই আমন্ত্রণ গ্রহণ করেছেন।

সেই সঙ্গে বিশ্বের কয়েকটি নারী দলকে বাংলাদেশে আনার ব্যাপারে ফিফা সভাপতির সহযোগীতা চেয়েছেন প্রধান উপদেষ্টা।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার দপ্তরের ফেসবুক পেজে জানানো হয়েছে বিষয়টি। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানুয়ারিতে বাংলাদেশে যুব উৎসবে যোগদানের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণ গ্রহণ করেছেন। আজারবাইজানের রাজধানী বাকুতে কপ ২৯ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন তিনি।’

‘প্রধান উপদেষ্টা আসন্ন যুব উৎসবে যোগদানের জন্য তাঁকে আমন্ত্রণ জানান এবং বিশ্বজুড়ে স্বনামধন্য কয়েকটি নারী ফুটবল দলকে বাংলাদেশে আনার বিষয়ে তাঁর সহযোগিতা চান।’

সারাবাংলা/এসএইচএস