Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হঠাৎ কেন বাফুফেতে কাজী সালাহউদ্দিন?

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৫ ২১:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টানা চারবারের সভাপতি তিনি। কিন্তু গত নির্বাচনে অংশ নেননি কাজী সালাহউদ্দিন। নির্বাচন ও দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর আজই (বুধবার) প্রথম বাফুফে ভবনে গেলেন তিনি। তবে এক ভিন্ন পরিচয়ে। সাফ প্রেসিডেন্ট হিসেবে নিজের চিরচেনা ফেডারেশনে কাটিয়েছেন দুই ঘণ্টারও বেশি সময়। মূলত আসন্ন সাফ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের অংশ হিসেবেই বাফুফেতে গিয়েছিলেন তিনি।

দীর্ঘদিন পর ফেডারেশনে ফিরে সাক্ষাৎ করেছেন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ, সহ-সভাপতি ফাহাদ করিমসহ অন্যান্য কর্মকর্তাদের সাথে। এরপর কথা বলেছেন উপস্থিত সংবাদকর্মীদের সঙ্গেও। বাফুফেতে ফেরা নিয়ে সালাহউদ্দিন বলেন, ‘ফুটবল ওয়াজ মাই লাইফ, দিস ইজ দ্য হোম অব ফুটবল। তো এখানে নিজের বাসায় আসছি, আবার যাব-আসব এখানে কিছু কাজ ছিল, এরা চাচ্ছে সাফের কিছু টুর্নামেন্ট হোস্ট করতে, সে কারণে এসেছি কিভাবে এটা তাদের দেওয়া যায়। সব দেশই তো চাইবে, আমার তো চাওয়া থাকবে এটা বাংলাদেশ পাক।’

বিজ্ঞাপন

সাফ টুর্নামেন্ট কমিটির সর্বশেষ সভায় সিদ্ধান্ত হয়, পুরুষদের সাফ হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে আয়োজনের। তবে এতে চ্যালেঞ্জ দেখছেন দক্ষিণ এশিয়ার ফুটবলের প্রধান সালাহউদ্দিন, ‘বাণিজ্যিকভাবে করলে সবচেয়ে বেশি লাভবান হবে বাংলাদেশ ও ভারত। এই দুই দেশে স্পোর্টসের একটা স্ট্রাকচার আছে। অন্যরাও পারবে, তবে এখানে একটা চ্যালেঞ্জ আছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা তা হলো ভিসা সমস্যা। পাকিস্তানের সঙ্গে ভারতের একটা রাজনৈতিক সমস্যা আছে; বাংলাদেশের সঙ্গে ভারতে… এই নিয়ে একটা ভিসা ইস্যু আছে। তো এটা নিয়ে তিন দলের একটা লড়াই চলছে। আমরা কাজ করছি, দেখা যাক কী দাঁড়ায়। ’

সারাবাংলা/জেটি