Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিউজিল্যান্ডের বিপক্ষে ২৩৬ রানে থামল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়েছিল বাংলাদেশের। কিন্তু মিডল অর্ডারে এক জাকের আলীর অল্প প্রচেষ্টা বাদ দিলে বাকিরা যেন ধসে পড়লেন! সব মিলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রত্যাশিত স্কোর পায়নি বাংলাদেশ।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৩৬ রানে থেমেছে বাংলাদেশ। আগের ম্যাচে ধসে পরেছিল বাংলাদেশের টপ অর্ডার, আজ ব্যর্থ মিডল অর্ডার। ব্যাটিং অস্বস্তিই যেন ফুরচ্ছে না নাজমুল হোসেন শান্তর দলের!

পাকিস্তানের পিচগুলো এমনিতেই ব্যাটিং সহায়ক। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের পিচে বড় রান উঠছে। সে হিসেবে নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে বাংলাদেশের এই ২৩৬ রানের সংগ্রহ নিশ্চয় স্বস্তির নয়।

বিজ্ঞাপন

সোমবার (২৪ ফেব্রুয়ারি) পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিং করতে পাঠায় নিউজিল্যান্ড। ব্যাটিং সহায়ক উইকেটে নিউজিল্যান্ড কেন আগে ব্যাটিং করার সুযোগ নিল না সেটা নিয়ে তখন আলোচনা হয়েছে। তবে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে অল্পতেই আটকে রেখে সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেছে নিউজিল্যান্ড।

বাংলাদেশের শুরুটা অবশ্য আজ ভালো হয়েছিল। মিডল অর্ডারে মাহমুদউল্লাহকে জায়গা করে দিতে সৌম্য সরকারকে বাসিয়ে তানজিদ তামিমের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুজনের ওপেনিং জুটি ৮ ওভারে ৪৫ রান তুলেছে। তানজিদ তামিম ২ ছয়, ১ চারে ২৪ বলে ২৪ রান করে ফিরেছেন।

এরপর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। তিনে নেমে মেহেদি হাসান মিরাজ ১৩ বলে ১৪ রান করে ফিরেছেন শর্ট লেগে ক্যাচ দিয়ে। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয় আজ পুরোপুরি ব্যর্থ। সময় নিতে চেয়েছেন সেট হতে। কিন্তু ২৪ বল খেলে ৭ রান করে ফিরেছেন হৃদয়। এরপর অভিজ্ঞ মুশফিুকর রহিম যেভাবে আউট হলেন তাতে তার সাম্প্রতিক বাজে ফর্মের বিষয়টা আরও দৃশ্যমান হলো।

একশর আগে তিন উইকেট হারানো বাংলাদেশের পক্ষে তখন হাল ধরার দরকার ছিল। কিন্তু মিচেল ব্রেসওয়েলের অফস্পিনে স্লগ সুইপ খেলতে গেলেন অভিজ্ঞ মুশফিক। ৫ বলে ২ রান করা মুশফিক মিড হিটে ক্যাচ তুলে দিয়েছেন মিড উইকেটে। ইনজুরি কাটিয়ে ফেরা মাহমুদউল্লাহর রান পাননি। ১৪ বলে আউট হয়েছেন ৪ রান করে। ১১৮ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ।

এরপর দাঁড়াতে পেরেছেন কেবল জাকের আলী অনিক। গত ম্যাচে দলের বিপর্যয়ে ভারতের বিপক্ষে দুর্দান্ত এক ফিফটি করেছিলেন। আজও দলের বিপদে হাল ধরেছেন জাকের। নাজমুল হোসেন শান্ত একপ্রান্ত আগলে রেখেছিলেন শুরু থেকে। তার সঙ্গে ষষ্ঠ ওভারে ৪৫ রান যোগ করেন জাকের।

শান্তর প্রতিরোধ থেমেছে ৩৮তম ওভারে। ১১০ বলে ৯টি চারের সাাহয্যে ৭৭ রান করে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। জাকের আলী ৫৫ বলে রান আউট হয়েছেন ৫৫ বলে ৪৫ রান করে। ৩টি চার ১টি ছয়ে এই রান করেন জাকের। শেষ দিকে ২৫ বলে ২৬ রান করে দলের রান বাড়িয়েছেন রিশাদ হোসেন।

৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৬ রানে থেমেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের হয়ে মিচেল ব্র্যাসওয়েল ১০ ওভারে ২৬ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি
১৮ অক্টোবর ২০২৬ ২২:৩৬

এনআইডি সার্ভার বন্ধ
১৮ অক্টোবর ২০২৬ ২১:২২

আরো