Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

র‍্যাংকিংয়ে এগিয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালিস্টরা

স্পোর্টস ডেস্ক
১২ মার্চ ২০২৫ ১৬:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গত রোববার চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের মতো এই ওয়ানডে টুর্নামেন্টের শিরোপা জিতেছে ভারত। ফাইনাল খেলা দুই দলের বেশিরভাগ ক্রিকেটারেরই উল্লেখযোগ্য উন্নতি হয়েছে ওয়ানডে র‍্যাংকিংয়ে।

আজ (বুধবার) প্রকাশিত আইসিসি র‍্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদে জানা গেছে, ব্যাটারদের র‍্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছেন রোহিত শর্মা, মিচেল স্যান্টনার ছয় ধাপ এগিয়ে আছেন ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে।

ফাইনালে ৩ ছক্কা ও ৭ চারে রোহিত ৮৩ বলে খেলেন ৭৬ রানের ইনিংস। সেই ইনিংসেই জয়ের পথে এগিয়ে যায় ভারত। দুই ধাপ এগোনোর পর ভারত অধিনায়কের অবস্থান এখন তিন। তার রেটিং পয়েন্ট ৭৫৬। যদিও তার ক্যারিয়ার সেরা র‍্যাংকিং দুই আর রেটিং ৮৮২। যথারীতি শীর্ষে আছেন শুবমান গিল, দুইয়ে বাবর আজ, চতুর্থ হাইনরিখ ক্লাসেন ও পঞ্চম ব্যাটার বিরাট কোহলি।

বিজ্ঞাপন

বোলারদের র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন স্যান্টনার। ছয় ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৬৫৭ রেটিং পয়েন্ট নিয়ে ক্যারিয়ার সেরা দ্বিতীয় অবস্থানে উঠেছেন  এই বাঁহাতি স্পিনার। তিন ধাপ এগিয়ে তৃতীয় স্থানে কুলদীপ যাদব, শীর্ষে রয়েছেন মাহিশ থিকশানা। তিন ধাপ এগিয়ে সেরা দশে ঢুকেছেন রবীন্দ্র জাদেজা।

অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে কিউইদের জয়জয়কার। এক ধাপ এগিয়ে চতুর্থ স্থানে মিচেল স্যান্টনার। বড় লাফে সেরা দশে ঢুকেছেন রাচিন রবীন্দ্র ও মাইকেল ব্রেসওয়েল। সাত ধাপ এগিয়ে সপ্তম ব্রেসওয়েল, আট ধাপ এগোনো রাচিন এখন অষ্টম।

সারাবাংলা/জেটি
বিজ্ঞাপন

পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি
১৮ অক্টোবর ২০২৬ ২২:৩৬

এনআইডি সার্ভার বন্ধ
১৮ অক্টোবর ২০২৬ ২১:২২

আরো