Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারত ম্যাচ থেকে কেন বাদ পড়লেন ফাহামিদুল?

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৫ ১৫:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামাল ভূঁইয়া, তারিক কাজীদের মতো বিদেশে বড় হওয়া ফুটবলারদের দেখানো পথে হেঁটে জাতীয় দলে এসেছেন হামজা চৌধুরী। জাতীয় দলে ডাক পেয়েছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামও। কিন্তু ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে খেলা হচ্ছে না তার। সৌদি আরবে এক সপ্তাহ কন্ডিশনিং ক্যাম্পে থাকার পর স্কোয়াড থেকে বাদ পড়েছেন তিনি।

ক্যাম্প শেষে আজ (মঙ্গলবার) সকালে বাংলাদেশে এসে পৌঁছেছে বাংলাদেশ দল। আগামী ২০ মার্চ দল রওনা হবে ভারতের উদ্দেশ্যে। কিন্তু আজ দলের সাথে দেশে ফেরেননি ফাহামিদুল। জাতীয় দলের ম্যানেজার আমের খান নিশ্চিত করেছেন, ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচের পরিকল্পনায় নেই তিনি। তাই ইতালিতে ফিরে গেছেন তিনি। গত ১১ মার্চ সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেন ফাহামিদুল, কোচ হাভিয়ের কাবরেরারও পছন্দের তালিকাতেই তিনি ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত এবার আর অভিষেক হলো না তার লাল-সবুজের জার্সিতে।

বিজ্ঞাপন

ফাহামিদুলের বাদ পড়া নিয়ে কাবরেরা অবশ্য ব্যাখা দিয়েছেন। এই স্প্যানিশ কোচ বলেন, ‘ফাহামিদুল ঢাকা আসেনি। সে সৌদিতে এক সপ্তাহ আমাদের সঙ্গে ছিল। সে মেধাবী খেলোয়াড় তবে আরো কিছু সময় প্রয়োজন। সৌদির অনুশীলনটা দলের সবার সঙ্গে তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। সে ভালোও করেছে। এই মুহুর্তে অন্য খেলোয়াড়রা তার চেয়ে বেশি প্রস্তুত। তার আরো সময় প্রয়োজন।’

অবশ্য যাচাই-বাছাই ছাড়া যে ফাহামিদুলকে কাবরেরা বাদ দেননি সেটা উঠে এলো আমের খানের কথাতেও। মূলত ভিন্ন ভিন্ন পজিশনে খেলালেও আশানুরূপ পারফর্ম্যান্স করতে পারেননি ইতালির চতুর্থ ডিভিশনে খেলা ফাহামিদুল।

টিম ম্যানেজার আমের বলেন, ‘অনুশীলন ম্যাচ তাঁকে খেলানো হয়েছে। কোচ মনে করছেন, তাঁর চেয়ে ভালো খেলোয়াড় দলে আছে। কোচ তাঁকে লেফট ব্যাকে খেলিয়েছেন, লেফট উইংয়ে খেলিয়েছেন। কোচের খেলার ধরনটা সম্ভবত সে ধরতে পারেনি। আমি কোচকে জিজ্ঞেস করেছিলাম, ঠিক কী কারণে ভারতের স্কোয়াডে থাকছে না ফাহামিদুল? কোচ কিছু বলেনি আমাকে। শুধু বলা হয়েছে, ফাহামিদুল ঢাকা যাবে না। গতকালই সে ইতালি ফিরে গেছে।’

সারাবাংলা/জেটি
বিজ্ঞাপন

পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি
১৮ অক্টোবর ২০২৬ ২২:৩৬

এনআইডি সার্ভার বন্ধ
১৮ অক্টোবর ২০২৬ ২১:২২

আরো