Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তামিমের হার্ট অ্যাটাক, মাঠ থেকে হাসপাতালে

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৫ ১২:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচ খেলার সময় মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। বুকে তীব্র ব্যথা অনুভব করেন তামিম। তড়িঘড়ি করে তাকে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত তিনি সেখানেই  চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতাল সূত্রে বিসিবির চিকিৎসক বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী জানান, হার্ট অ্যাটাক হয়েছিল তামিমের। বর্তমানে কার্ডিয়াক বিভাগে চিকিৎসাধীন আছেন।

ফজিলাতুন্নেছা হাসপাতালে অবস্থানরত ম্যাচ রেফারি দেবব্রত পাল জানিয়েছেন, তামিমের হার্টে ব্লক পাওয়া গেছে। এনজিওগ্রাম করানো হয়েছে। অবস্থা কিছুটা উন্নতির দিকে।

বিজ্ঞাপন

বিসিবির পরিচালক ইফতেখার আহমেদ মিঠু জানান, তামিমের হার্ট অ্যাটাক হয়েছে বলে ধারণা করছি আমরা। বিসিবির জরুরী সভা স্থগিত করে আমরা সেদিকেই যাচ্ছি।

মোহামেডান সূত্রে জানা যায়, তাকে হেলিকপ্টারে করে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসার চেষ্টা করা হয়েছিল। তবে হেলিকপ্টরে উঠানোর মতো অবস্থার উন্নতি না হওয়াতে তাকে সাভারেই হাসপাতালে নেওয়া হয়েছে। অবস্থার উন্নতি হলে ঢাকায় নিয়ে আসা হবে।

জানা যায়, সকালে বুকে ব্যথা অনুভব করার পর ফজিলাতুন্নেছা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তামিমকে। ইসিজি করানোর পর হার্টে হালকা সমস্যা দেখা যাচ্ছিল। পরে তামিম এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা আসতে চেয়েছেন। সে অনুযায়ী বিকেএসপির মাঠে এয়ার অ্যাম্বুলেন্সও ডাকা হয়। কিন্তু হাসপাতাল থেকে যখন বিকেএসপির দিকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন আবারও বুকে বুকে ব্যথা শুরু হয়। পরে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। আপাতত সেখানেই পর্যবেক্ষণে আছেন তামিম।

ইতোমধ্যেই তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা ও বড় ভাই জাতীয় দলের সাবেক অধিনায়ক নাফিস ইকবালসহ পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে পৌঁছেছেন।

আজ সোমবার (২৪ মার্চ) সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলছে তামিম ইকবালের মোহামেডান স্পোর্টিং ক্লাব। ম্যাচের আগে নির্ধারিত সময়ে টসও করেন তামিম। কিন্তু বুকের ব্যথার কারণে নামতে পারেননি মাঠে। খেলা শুরুর আগে বুকে ব্যথা অনুভব করেন তামিম।

সারাবাংলা/এসএইচএস