Friday 05 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে নদীর পাড় থেকে এক নারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৬ ১৬:১৬

নদীর পাড়ে এক নারীর মরদেহ পাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য।

টাঙ্গাইল: জেলা শহরের লৌহজং নদীর পাড় থেকে সামনা বেগম (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি টাঙ্গাইল পৌরসভার পশ্চিম আকুরটাকুর পাড়া এলাকার আবুল কাশেমের স্ত্রী।

শনিবার (৭ মার্চ) সকালে স্থানীয়রা লৌহজং নদীর পাড়ে ওই নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের স্বজনরা জানায়, শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় সামনা বেগমের ভাগিনা শাওন তাকে মোবাইলফোনে ডেকে নেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

স্থানীয়রা আরো জানায়, মাদক ব্যবসাকে কেন্দ্র করে সামনার সঙ্গে তার ভাগিনা শাওনের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধ ছিল। এ বিরোধের জেরেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন অনেকে।

বিজ্ঞাপন

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।