Wednesday 04 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১৮ মার্চ নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৬ ১৬:৫৪

সরকারি ছুটি ঘোষণার প্রশাসনিক কাজ সাধারণত জনপ্রশাসন মন্ত্রণালয় করে থাকে।

ঢাকা: আসন্ন শবে বরাত ও ঈদুল ফিতর উপলক্ষ্যে পূর্বনির্ধারিত ছুটির মাঝামাঝি ১৮ মার্চ (বুধবার) সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।

রোববার (৮ মার্চ) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে কার্যবণ্টন (কার্যপ্রণালী) বিধিমালা, ১৯৯৬-এর তফসিল অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের ক্ষমতাবলে নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করা হয়েছে।

ঘোষিত ছুটির দিনে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জরুরি সেবাগুলো এ ছুটির আওতার বাইরে থাকবে।

এর মধ্যে বিদ্যুৎ, পানি, গ্যাসসহ অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা অন্তর্ভুক্ত। পাশাপাশি হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহনও ছুটির আওতার বাইরে থাকবে। জরুরি কাজের সঙ্গে সংশ্লিষ্ট অফিসগুলো খোলা থাকবে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ব্যাংক কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। আদালতের কার্যক্রম সম্পর্কে নির্দেশনা দেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

সারাবাংলা/জিএস/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর