Tuesday 10 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে স্কুলভবনের ছয়তলা থেকে পড়ে এক শিক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৬ ১৬:২১

শহীদ একাডেমিক স্কুল অ্যান্ড কলেজ, টাঙ্গাইল।

টাঙ্গাইল: জেলা শহরের সাবালিয়া এলাকায় অবস্থিত শহীদ একাডেমিক স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবনের ছয়তলা থেকে পড়ে এক শিক্ষার্থী নিহত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

নিহত শিক্ষার্থী মুহিদুল ইসলাম লামিত (১৪) ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বিদ্যালয়ের ছয়তলা ভবন থেকে পড়ে গুরুতর আহত হয় লামিত। পরে কর্তব্যরত শিক্ষকরা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ‘মৃত’ ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থীর দাদা অভিযোগ করেন, শিক্ষকদের অবহেলা ও যথাযথ তদারকির অভাবে এ দুর্ঘটনা ঘটেছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিজ্ঞাপন

শিক্ষাপ্রতিষ্ঠানটির চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কীভাবে এটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বলেন, ‘শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি পুলিশ জেনেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর