চট্টগ্রাম ব্যুরো: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবর শোনার পর চট্টগ্রামে রাজপথে নেমে এসেছেন লাখো মানুষ। মিছিল-স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো নগরী। অন্যদিকে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় এবং আওয়ামী লীগ […]
ঢাকা: অভ্যুত্থানকারী ছাত্র-নাগরিকের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করতে হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। তিনি বলেছেন, এর বাইরে কোনো সরকার মেনে নেওয়া হবে না। […]
ঢাকা: পরিবর্তিতে পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বৈঠক শেষে তিনি এই আহ্বান জানান। সোমবার (৫ আগস্ট) বিকেলে বিএনপির মিডিয়া […]
ঢাবি: বড় সুসংবাদের আশ্বাস দিয়ে ছাত্র-জনতাকে ধৈর্য ধারণ ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. আসিফ নজরুল। সোমবার (৫ আগস্ট) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুকে এক ভিডিও […]
ঢাকা: প্রধানমন্ত্রী পদ থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পদত্যাগের পর সংকট নিরসনের উপায় খুঁজে বের করতে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি জানিয়েছেন, বৈঠকে অন্তর্বর্তী […]
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করায় অন্তর্বর্তী সরকার (ইনটেরিম গভর্নমেন্ট) গঠন করে দেশ পরিচালনার ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। এই সরকার গঠন নিয়ে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তিনি […]
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি জানিয়েছেন, রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে এই অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। সোমবার […]
ঢাকা: কোটা সংস্কারের দাবি থেকে শুরু হয়ে সরকারের পদত্যাগের দাবিতে রূপ নেওয়া শিক্ষার্থীদের আন্দোলনে চলমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পদ থেকে পদত্যাগ করেছেন। তার অবর্তমানে দেশ পরিচালনার জন্য একটি […]
ঢাকা: কোটা আন্দোলন ঘিরে সৃষ্ট সরকার পতনের এক দফা দাবি পূরণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির মধ্যে জনগণের উদ্দেশে ভাষণ দেবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) […]
ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘিরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাজধানী ঢাকায়। চলমান কারফিউ বাস্তবায়নসহ এই কর্মসূচিতে যোগ দিতে শিক্ষার্থীরা যেন ঢাকায় ঢুকতে না পারে, সে জন্য […]