Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সবজি, ডিম ও মুরগির বাজারে স্বস্তি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৫ ১৩:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঈদের ছুটি শেষে বাজারে সবজি, ডিম ও মুরগির দাম কমতির দিকে রয়েছে। আর মাছের বাজারে ক্রেতাদের ভিড় বেশি। মাছের দাম কিছুটা কম থাকলেও বাজারে তুলনামূলক মাছ কম রয়েছে।

বেশিরভাগ সবজির কমদামে বিক্রি হচ্ছে। ছবি: সারাবাংলা

শুক্রবার (১৩ জুন) রাজধানীর কারওয়ানবাজার, শেওড়াপাড়া, কচুক্ষেত ও বিজয়সরণীর কলমিলতা বাজারসহ একাধিক বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সবজি ৫০ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে৷ কোন কোন সবজি বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজিতেও। আবার কিছু সবজি বিক্রি হচ্ছে ৮০ টাকা দরেও। ঝিঙা, বরবটি, ঢ্যাঁড়স, কাকরোল, করলা, বেগুন ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। ৪০ থেকে ৫০ টাকায় পাওয়া যাচ্ছে পেঁপে, পটোল, চিচিঙা, ধুন্দল, লতির মতো সবজি। আকারভেদে প্রতি পিস লাউ ও জালি কুমড়া বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকায়।

বিজ্ঞাপন

পেঁয়াজের দাম কিছুটা বেশী। ছবি: সারাবাংলা

শসা ৫০ টাকা, কাচামরিচ ৬০ থেকে ৮০ টাকা, গাজর ৫০ টাকা ও টমেটো ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে৷ লেবুর হালি ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। যা ঈদের আগে বিক্রি হয়েছে ১৯০ থেকে ২০০ টাকায়। একইভাবে কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমে প্রতিকেজি কক মুরগি (সোনালি) বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকায়।

কাঁচা বাজার। ছবি: সারাবাংলা

বাজারে প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪৫ টাকায়। আগের মতোই চড়া মাছের দাম ঈদের ছুটি শেষে মাছের বাজারে ব্যাপক ভিড় দেখা গেছে। অনেকেই বলছেন, বাড়িতে কোরবানির মাংস শেষ, এখন মাছের দিকেই ঝুঁকছেন। বাজারে বড় রুই বিক্রি হয়েছে ৩০০ থেকে থেকে ৪০০ টাকায়, কাতল ৩০০ থেকে ৩৪০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, চিংড়ি ৬৫০ থেকে ৭০০ টাকা, টেংরা ৬০০ থেকে ৭০০ টাকা, শিং ৪০০ থেকে ৪৫০ টাকা, কৈ ২০০ থেকে ২২০ টাকা, তেলাপিয়া ও পাঙ্গাস ১৮০ থেকে ২০০ টাকায়। তবে দেশি জাতের শিং ও কৈ যথাক্রমে ১২০০ ও ১০০০ টাকায় বিক্রি হয়েছে।

সারাবাংলা/ইএইচটি/ এমপি
বিজ্ঞাপন

আজ ছুটির দিনে ঢাকার বাতাস 'সহনীয়'
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫০

আরো