Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসরায়েল-ইরান সংঘাতে সাংবাদিক হত্যায় নিন্দা জানিয়েছে বিজেআইএম

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৫ ১২:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ইসরায়েল-ইরান চলমান সংঘাতে অন্তত চারজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বিদেশি গণমাধ্যমে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন বিজেআইএম (BJIM – Bangladeshi Journalists in International Media)।

বিজেআইএম জানিয়েছে, আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে—ইসরায়েলের লক্ষ্যভিত্তিক হামলায় তেহরানে একাধিক সংবাদমাধ্যমের অফিস ধ্বংস হয়েছে, যার মধ্যে একটি সরাসরি সম্প্রচারের সময়ই আক্রান্ত হয়। এতে সাংবাদিক ও মিডিয়াকর্মীরা প্রাণ হারান।

বিজেআইএম শোকাহত হৃদয়ে নিহত সাংবাদিকদের প্রতি গভীর শ্রদ্ধা জানায় এবং বৈশ্বিক সাংবাদিকদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানায়—বিশেষত যুদ্ধ ও সংঘাতপূর্ণ অঞ্চলে কাজ করা সাংবাদিকদের জন্য।

বিজ্ঞাপন

সংগঠনটি বলেছে, “আমরা স্পষ্টভাবে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাই। গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলার কারণ নিরূপণে একটি নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত জরুরি। দোষীদের অবশ্যই আন্তর্জাতিক আইনের আওতায় এনে জবাবদিহি নিশ্চিত করতে হবে।”

বিজেআইএম আরও জানায়, তারা তেহরান, গাজা, জেরুজালেম, তেলআবিব, দোনেৎস্ক, খারকিভসহ বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে কাজ করা সাংবাদিকদের পাশে রয়েছে এবং তাদের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে—যেখানে প্রতিনিয়ত সাংবাদিকতা, তথ্য অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা হুমকির মুখে।

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

আজ ছুটির দিনে ঢাকার বাতাস 'সহনীয়'
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫০

আরো