Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আবাসিক হোটেল থেকে শিক্ষানবিশ আইনজীবীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৫ ১৩:২৬

মরদেহ। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর ওয়ারী জয়কালী মন্দির এলাকার একটি আবাসিক হোটেল থেকে শিক্ষানবিশ এক আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সেলিম জাহান (৪৩)।

মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাত ৩টার দিকে ‘হোটেল ওসমানী ইন্টারন্যাশনাল’ এর ৪১৪ নম্বর রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য পাঠান হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

সেলিম জাহানের বাড়ি শরিয়তপুর জেলার পালং থানার ছোট সুন্দীপ এলাকায়।

ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর জানান, সেলিম জাহান শরিয়তপুরে থাকতেন। সেখানে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করতেন। ২১ জুন গ্রাম থেকে ঢাকায় এসে ওই হোটেলের ৪১৪ নম্বর রুমে উঠেছিলেন। মঙ্গলবার রাতে খবর পেয়ে হোটেলের ওই রুমের দরজা ভেঙে বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এসআই আরও জানান, পরিবার থেকে জানা গেছে, লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন সেলিম। চিকিৎসার জন্য প্রায়ই ঢাকায় আসতেন। গত ২১ জুনও চিকিৎসার জন্য ঢাকায় এসে ওই হোটেলে উঠেছিলেন। সেখানে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

সারাবাংলা/এসএসআর/এমপি
বিজ্ঞাপন

আজ ছুটির দিনে ঢাকার বাতাস 'সহনীয়'
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫০

আরো