Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাঝ আকাশ থেকে ১৫৪ যাত্রী নিয়ে ফিরে এল বিমানের একটি ফ্লাইট

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৫ ১২:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: উড্ডয়নের পর মাঝ আকাশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইট ফিরে এসে নিরাপদে অবতরন করেছে। ফলে প্রাণে বেঁচে গেছেন ১৫৪ যাত্রী ও ৭ জন ক্রু।

শুক্রবার (২৭ জুন) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

বিমান কর্তৃপক্ষ জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইট BG 584 (বিমান মডেল: Boeing 737-800) ঢাকা থেকে সিঙ্গাপুরগামী যাত্রা শুরু করে। বিমানটি বাংলাদেশ সময় ৮টা ৩৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের পরপরই, প্রায় ২৫০০ ফিট উচ্চতায় পৌঁছালে বিমানের ক্যাপ্টেন ইঞ্জিন-সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।

বিজ্ঞাপন

পরবর্তীতে বিমানটি বাংলাদেশ সময় ৮ টা ৫৯ মিনিটে সম্পূর্ণ নিরাপদে অবতরণ করে এবং বিমানবন্দরের বেএ ১৪ নম্বরে পার্ক করা হয়। উক্ত বিমানে মোট ১৫৪ জন যাত্রী এবং ৭ জন ক্রু সদস্য ছিলেন, বিমানে থাকা সকল যাত্রী ও ক্রু নিরাপদ ও সুস্থ রয়েছেন।

অবতরণের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা রানওয়ের পুনরায় পরিদর্শন করা হয়, তবে সেখানে কোনো অনাকাঙ্ক্ষিত বস্তু বা পাখির চিহ্ন পাওয়া যায়নি।

কারিগরি পর্যালোচনা শেষে পরবর্তী ফ্লাইট পরিচালনার বিষয়ে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

সারাবাংলা/ইউজে/এমপি
বিজ্ঞাপন

আজ ছুটির দিনে ঢাকার বাতাস 'সহনীয়'
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫০

আরো