Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে নির্মাণাধীন ভবনের দেয়াল চাপায় কিশোর নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৫ ১৩:২৩

প্রতীকী ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানী বাড্ডার আফতাবনগরে নির্মাণাধীন ভবনের দেয়াল চাপায় রমজান (১৬) নামে এক কিশোর মারা গেছে। সে একটি ওয়ার্কশপে কাজ করতো।

সোমবার (৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে বাড্ডা আফতাবনগর এলাকায় দেয়াল চাপায় গুরুতর আহত হয়। পরে স্বজনরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে মারা যায় সে।

হাসপাতালে মৃত রমজানের বড় ভাই রবিউল ইসলাম বলেন, তাদের বাড়ি শেরপুর সদর উপজেলার পাকুরিয়া গ্রামে। বর্তমানে খিলগাওক তালতলা শৌলভীরটেক এলাকায় থাকেন। বাবার নাম মো. সেলিম। রমজান নবীনবাগে একটি ওয়ার্কশপে কাজ করতো।

রবিউল আরও বলেন, ‘গতকাল সন্ধ্যার দিকে কয়েকজন বন্ধু মিলে ঘুরতে বের হয় রমজান। পরে জানতে পারি আফতাবনগর প্রজেক্ট এলাকায় দেয়াল চাপায় আহত হয়। বন্ধুরাই তাকে প্রথমে মুগদা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

বিজ্ঞাপন

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান মারুফ বলেন, ‘সন্ধ্যার দিকে রমজান ও তার কয়েকজন বন্ধু মিলে আফতাবনগর প্রজেক্টের নির্মানাধীন ভবনের দেয়ালে উঠে কোনো কিছু চুরি করতে। সেখান থেকে দেয়াল ধ্বসে নিচে পরে আহত হয় সে। আহত অবস্থায় তাকে প্রথমে মুগদা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়। মরদেহের সুরতহাল প্রস্তুত করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/এসএসআর/এমপি
বিজ্ঞাপন

আজ ছুটির দিনে ঢাকার বাতাস 'সহনীয়'
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫০

আরো