Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সচিবালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪০

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৫ ১৭:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৪০ শিক্ষার্থী আহত হয়েছে।মঙ্গলবার (২২ জুলাই) বিকালের দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তাদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

আহত শিক্ষার্থীরা হলো, আশিক (১৯), রাকিবুল হাসান (২১), আসাদ আহমেদ (১৮), হাসান (১৮), আফসানা (১৮), মুগ্ধ (১৯) অন্তর (২০), শাকিল (২৩), শাওনসহ (১৯) আরও অনেকে।

আহত শিক্ষার্থীরা জানান, তাদের এক দফা এক দাবি শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা আজ সচিবালযের সামনে বিক্ষোভ করছিল। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীরা তাদেরকে লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ করে। এতে তারা আহত হয়।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সচিবালয়ের সামনে থেকে প্রায় ৪০জন আহত হয়ে হাসপাতালে এসেছে। তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সারাবাংলা/এসএসআর/এমপি
বিজ্ঞাপন

আজ ছুটির দিনে ঢাকার বাতাস 'সহনীয়'
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫০

আরো