Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাইলস্টোন ট্রাজেডি: সুরভিতে শিশু-কিশোরদের শোকসভা

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৫ ১৯:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত এবং আহতদের জন্য শোকসভা করেছে সুরভি।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে ধানমন্ডির সুরভি ক্যাম্পাসে এ শোকসভা আয়োজন করা হয়। সুবিধা বঞ্চিত দুঃস্থ, অসহায় শিশু-কিশোররা এ শোকসভায় অংশ নেন।

শোকসভায় বিমান দুর্ঘটনায় নিহত ছোট্ট কোমলমতি শিশুদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে মাইলস্টোনে যেসকল শিশু-কিশোররা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে, তাদের সুস্থ্যতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি সকল শোকসন্তপ্ত পরিবারের জন্য দোয়া করা হয়।

শোকসভায় উপস্থিত ছিলেন সুরভির পরিচালকসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

বিজ্ঞাপন

স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট সমাজসেবক সৈয়দা ইকবাল মান্দ বানু ১৯৭৯ সালে প্রতিষ্ঠা করা ছিন্নমূল শিশু কিশোরদের প্রতিষ্ঠান সুরভি শিক্ষার আলোয় আলোকিত করেছে প্রায় ৪০ লাখ শিশু-কিশোরদের। তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলায় সুরভির প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়।

সারাবাংলা/এজেড/এমপি
বিজ্ঞাপন

আজ ছুটির দিনে ঢাকার বাতাস 'সহনীয়'
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫০

আরো