Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে প্রথম ইউএস-বাংলা

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৬ ১৬:২০

ঢাকা: কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে প্রথমবারের মতো বোর্ডিং ব্রিজের সঙ্গে যুক্ত হয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনসের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ।

শনিবার (১৭ অক্টোবর) এয়ারলাইনসটির ফ্লাইট বিএস ১৪৫-এর মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ বিষয়ে ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, বোর্ডিং ব্রিজের মাধ্যমে যাত্রীরা সরাসরি টার্মিনাল ভবন থেকে উড়োজাহাজে ওঠানামা করতে পারেন। এতে যাত্রীদের চলাচল আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ হয় এবং বিমানবন্দরে আধুনিক যাত্রীসেবার সুযোগ বাড়ে।

তিনি বলেন, ইউএস-বাংলা এয়ারলাইনস যাত্রীদের উন্নতমানের সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন ভ্রমণ অভিজ্ঞতা দিতে এয়ারলাইনসটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যাত্রীসেবার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে এয়ারলাইনসটি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর