জবি: কক্সবাজারের একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী। নিহত শিক্ষার্থীর নাম লায়লা জাহান নাবিলা। তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
শনিবার (১৭ অক্টোবর) এ মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
নাবিলার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন।
এক যৌথ শোকবার্তায় উপাচার্য ও ট্রেজারার মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় তারা এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার জন্য শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ও মানসিক শক্তি কামনা করেন।