Sunday 01 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইন্টারপোল বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি


১ নভেম্বর ২০২৬ ১৩:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্টারপোল বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি

 

স্টাফ করেসপন্ডেন্ট

 

ঢাকা: ইন্টারপোল গ্লোবাল বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন বাংলাদেশ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

 

রোববার (১ নভেম্বর) সকালে ফ্রান্সের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। ইন্টারপোলের বায়োটেররিজম প্রিভেনশন ইউনিটের উদ্যোগে আগামী ৩ থেকে ৫ নভেম্বর ফ্রান্সের লিয়ঁতে ইন্টারপোল সদর দফতরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

 

তিন দিনব্যাপী এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সহযোগী সংস্থা, জীবাণু নিরাপত্তা বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদগণ অংশগ্রহণ করবেন।

বিজ্ঞাপন

 

উল্লেখ্য, সম্মেলনে বর্তমান ও ভবিষ্যতে বায়োসিকিউরিটি হুমকির পরিস্থিতি পর্যালোচনা এবং সম্ভ্যাব্য হুমকি মোকাবিলায় বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের উপায় নিয়ে আলোচনা করা হবে।

 

সম্মেলন শেষে আইজিপি মো. আলী হোসেন ফকির আগামী ৭ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে।

 

সারাবাংলা/এমএইচ

 

বিজ্ঞাপন

আরো