Sunday 22 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হামের উপসর্গে একদিনে ৯ মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৬ ১৭:৩১

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৯ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ২৩৮ শিশু।

রোববার (২২ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকায় চারজন, চট্টগ্রামে তিনজন, খুলনায় একজন ও সিলেটে একজনসহ ৯ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ২৩৮ শিশুর মধ্যে নিশ্চিত হামে ৭৬ শিশু এবং সন্দেহজনক হামে ১ হাজার ২৩৮ শিশু শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ৫৮৬ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ২৬ হাজার ১৩৬ শিশু। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২৯ হাজার ৫৩০ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ২০ হাজার ৭০৫ রোগী।

বিজ্ঞাপন

এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামে মারা গেছে ১ হাজার ৩৫২ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ১ হাজার ২৪৭ জন এবং নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

হামের উপসর্গে একদিনে ৯ মৃত্যু
২২ নভেম্বর ২০২৬ ১৭:৩১

ঘরে, বারান্দায় রঙিন অর্কিড
২২ নভেম্বর ২০২৬ ১৭:২৬

আরো

সম্পর্কিত খবর