Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢামেকে বিক্ষোভে গুলিবিদ্ধ কারাবন্দির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৪ ১৫:০৮

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বিক্ষোভে গুলিবিদ্ধ জাবেদ (২৩) নামে এক কারাবন্দি চিকিৎসাধীন মারা গেছেন। মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলের একটি ওয়ার্ডে মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। তিনি মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন।

হাসপাতালে জাবেদের বড় ভাই মো. মাইনুদ্দিন জানান, গত ৬ আগস্ট কারাগারের ভিতরে আসামিরা বিক্ষোভ করেছিল। তখন জাবেদ গুলিবিদ্ধ হয়। সেদিনই রক্তাক্ত অবস্থায় কারারক্ষিরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বিজ্ঞাপন

তিনি আরো জানান, তাদের বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার খাড়কি গ্রামে। ঢাকায় মোহাম্মদপুর নবীনগর হাউজিং ১৩ নম্বর রোডে থাকতেন এবং চন্দ্রীমা উদ্যানে নিরাপত্তারক্ষীর কাজ করতেন। চুরি ছিনতাই মামলায় গত এক মাস আগে কারাগারে যায়।

সারাবাংলা/এসএসআর/ইআ
বিজ্ঞাপন

আরো